নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা
পিটিয়ে হত্যা / রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রাজধানীর খিলক্ষেতে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার ১৮ মার্চ রাতে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানিয়েছেন, রাতে মধ্যপাড়া এলাকায় এক ধর্ষনকারীকে এলাকাবাসি মারধর করছে খবর পেয়ে পুলিশ ধর্ষনকারীকে আটক করতে যায়।
এসময় ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে বিক্ষুব্ধ জনতা ওই ধর্ষক যুবককে পিটিয়ে হত্যা করে। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা। এসময় খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছে।

স্থানীয়রা আরো ৭-৮ জন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
রাত সোয়া ১২টা পর্যন্ত তাদের ৭-৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছে। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...