নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত
সড়ক দুর্ঘটনা / স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ স্নান শেষে ফেরার পথে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে নারী শিশুসহ ১০ জন আহত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় রুপগঞ্জ উপজেলার বিশ্বরোডে তাদের বহনকরা লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী স্নান শেষ করে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলো, বাসন্তী রানী দাস (৫২), ও তাঁর দুই মেয়ে শীলা রানী দাস (২৬) ও শিল্পী রানী দাস (২৮) ছোয়ারানী দাস (৫), বিশ্বনাথ দাস (৪৮), অমূল্য দাস (৫০), চায়না রানী দাস (৫০), মিলনী রানী দাস (৪৫), ঈশান দাস (৬) সুমিত্রা রানী (৬০)।
আহতরা জানান, তারা সবাই ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। আজ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাঅষ্টমী স্নানে অংশ নেন। তারা প্রতিবেশী কয়েকটি পরিবার একত্রে লাঙ্গলবন্দে স্নান করতে যায় । পরে সবাই মিলে একটি লেগুনা গাড়ি ভাড়া করে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ বিশ্ব রোডের যাত্রাকোনা এলাকায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় লেগুনায় থাকা নারী ও শিশুসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। আহতদের অনেকেরই মাথায় আঘাত পেয়েছে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাদের।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সন্ধ্যার দিকে রুপগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতদের সবাই হিন্দু ধর্মালম্বী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...