নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আলী রেজা রিপন পিতা চুনকা’র নীতি আদর্শ অনুসরণ করতেন 
স্মরন সভায় বক্তারা / আলী রেজা রিপন পিতা চুনকা’র নীতি আদর্শ অনুসরণ করতেন 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ বঙ্গসাথী ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ এপ্রিল বাদ যোহর নগরীর পশ্চিম দেওভোগ বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের আয়োজনে ক্লাবের কার্যালয়ে এ মিলাদ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গ সাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্যা রাখেন, অনুষ্ঠানে প্রধান অতিথি  সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, বিশেষ অতিথি বঙ্গসাথী ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস, সাবেক জাতীয় ফুটবলার ও নারায়ণগঞ্জ ডিএফএ সভাপতিশ হীদ হোসেন স্বপন,  বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন মিধা, বাইতুন নূর জামে মসজিদ সভাপতি আফসার উদ্দিন আফসো, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড সাবেক পরিচালক মাহবুব রশিদ জুয়েল, বিশিষ্ট সমাজসেবক  কবির হোসেন। এসময় বঙ্গসাথী ক্লাবের কর্মকর্তা সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিথ ছিলেন।

এসময় বক্তারা বলেন, মোহাম্মদ আলী রেজা রিপন একজন সৎ নির্বীক ও বিনয়ী, দক্ষ সংগঠক ছিলেন। রিপনকে কখনও উচ্চ স্বরে কথা বলতে দেখিনি। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন মোহাম্মদ আলী রেজা রিপন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিপন কখনো সুবিধা আদায় অপকর্ম করেনি। রিপন তার বাবা জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকার নীতি আদর্শ অনুসরণ করেছেন। সকল শ্রেনীর মানুষের সাথে খুব সহযে মিশে যেতে পারতেন। মানুষকে শ্রদ্ধা ও সম্মান করতেন রিপন। মহান আল্লাহর দরবারে দোয়া করি রিপনকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।
এসময় সভাপতির বক্তব্যে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন,  সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা দুই ভাই এক সাথে সামাজিক কার্যক্রম করেছি। ভাইকে অসময়ে হারিয়ে আমাদের পরিবার শোকসন্তপ্ত। আপনারা সবসময় চুনকা পরিবারে পাশে থাকেন। এজন চুনকা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মিন্নত আলী জামে মসজিদের খতিব আনিসুর রহমান।
মিলাদ শেষে বিশেষ দোয়া করে মোহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফেরাত কামনা করে তাকে জান্নাত বাসি করতে দোয়া করা হয়।
এসময় বঙ্গ সাথী ক্লাবের কর্মকর্তা সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিথ ছিলেন #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...