নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে – গিয়াসউদ্দিন
লুটপাট / উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে – গিয়াসউদ্দিন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সংসদ আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা দেশের মানুষের সম্পদ লুন্ঠন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।

আর মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। গত ১৭ বছর এদেশের জনগণ তাদের মনের মত জনপ্রতিনিধিদের ভোট দিতে পারেনি। উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বক্তব্যে গিয়াসউদ্দিন আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী দেশের সংস্থার করে তারপর নির্বাচন দেয়া হউক। তবে অতিরিক্ত সময় নিয়ে নয়। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আপনারা যেভাবে চাবেন আমরা সেই ভাবে দেশ গঠন করে দিব।

তিনি আরও বলেন, অতীতের আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে। যার আজ আমাদের রিজার্ভ নেই, সাধারণ মানুষের কাছে অর্থ নেই। তাছাড়া আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। পরিশেষে আপনাদের এলাকায় সকল ভালো মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করার আহবান জানাই। সেই ব্যক্তি যে দলের হউক যদি সে ভালো মানুষ হয় তবে তার পাশে থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করবেন।

৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলাম রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান সুমন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ , ৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ তারা মিয়া প্রধান, বক্তাবলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...