নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   মেয়র আইভী মাঠ রক্ষা করে খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
মেয়র আইভী মাঠ রক্ষা করে খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বঙ্গসাথী ক্লাবের ৩২ বছরে শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি, বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী খেলাধূলার মাঠ রক্ষা করে যেভাবে খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন, সে জন্য মেয়র আইভীকে বিশেষ ধন্যবাদ জানাই।  তিনি বলেন, আমাদের ফুটবল হারিয়ে গিয়েছিল। মেয়েরা ফুটবল খেলাকে জাগ্রত করেছে। সাব জাতীয় নারী ফুটবল দলকে ধন্যবাদ জানাই। তারা ৮ গোলে ভুটানকে পরাজিত করেছে। ছেলে ও মেয়েরা সবাই মিলে ফুটবলকে জাগ্রত করেছে।
আইভী আপাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এখানে একটি মাঠের ব্যাবস্থা করে দিয়েছে। এখন খালি জমি থাকলে সেখানে মাঠ আর মাঠ থাকে না, সেখানে বিল্ডিংয়ে পরিনত হয়। আমি আবারো আইভী আপাকে ধন্যবাদ জানাচ্ছি।  বঙ্গসাথী ক্লাব ও যুবলীগ শেখ ফজলুল হক মনি এমন একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে। এ এলাকাবাসিকে ধন্যবাদ জানাই তারা এ মাঠ নির্মানে সহযোগিতা করেছে। এখন ফুটবল খেলা  জাগ্রত হয়েছে।  আগামীতেও ফুটবল জাগ্রত থাকবে ইনশাল্লাহ।
গত ৪ নভেম্বর বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন বঙ্গসাথি ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহামদ আলী রেজা উজ্জল, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব রনি, সহ সভাপতি কামরুল হুদা বাবু, সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল সহ বঙ্গসাথী ক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যরা উপস্থিথ ছিলেন।
এ টুর্নামেন্টে নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব,  বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ,  গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন,  গাবতলী ফুটবল কোচিং সেন্টার অংশ গ্রহন করছেন।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...