নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আমরাই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ – মোশাররফ হোসেন
কর্মসূচী / আমরাই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ – মোশাররফ হোসেন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ) মো. মোশাররফ হোসেন বলেছেন, এই যে আজকে আমরা দীর্ঘ একসাথে এখানে বসতে পেরেছি ১৬টি বছর কি এটা সম্ভব ছিল। কত রাগো বোয়লরা বড় বড় কথা বলেছে। আমরা কিন্তু পালিয়ে যায়নি। আমরা কিন্তু ঘরে থাকতে পারি না কিন্তু লুকায়ে ছিলাম কিন্তু দেশ ছেড়ে পালাইয়া যাই নাই। পুলিশ আওয়ামী লীগের হামলা মামলা উপেক্ষা করেও কিন্তু আমরা নারায়ণগঞ্জেই ছিলাম। আর এখানে যে বড় বড় কথা বলতেন শামীম ওসমান সে কি করেছে তার নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে তারাও নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে। আর তারা মুখে মুখে কি বলতো আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগের নেতারা তাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

সোমবার (২ জুন) বাদ জোহর শহরের খানপুর চিলড্রেন পার্কে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তারেক রহমানের সম্বন্ধে মানুষ আগে অনেক ভুল বুঝতো। কিন্তু দীর্ঘ নেতৃত্ব দেওয়ার পর আমি দেখেছি যে আমাদের শত্রুপক্ষও নিজেদের মধ্যে আলোচনা করে মেধা, কথাবার্তা ও চিন্তাভাবনা দেখে মনে হয়েছে উনার সমতুল্য বাংলাদেশে আর কেউ নাই। কিন্তু তারেক রহমান শিগ্রই বাংলাদেশের প্রত্যাবর্তন করবে কিন্তু তিনি যাতে দেশে না আসতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরাই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ। বর্তমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যে নেতৃত্ব আমি মনে করি এটি সর্বকালের সেরা নেতৃত্ব। কিন্তু তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন কর্মীকে জড়িয়ে ধরতে হবে মনে কর তবে সে আমার ভাই। তাকে যদি মনে করে আমার কর্মচারী কিনতে হবে না। আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তা আমরা তাদের মতন হয়ে গেলাম। কারণ এখনো ষড়যন্ত্র চলছে বিএনপি যেন ক্ষমতা না আসতে পারে তার জন্য আমাদের সবাইকে কিন্তু সজাগ থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ) মো. মোশাররফ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।


এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল সহ প্রমুখ ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...