নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   আওয়ামীলীগের ব্যাবসায়ী, রাজনৈতিক নতুন পরিচয়ে ফিরে আসছে – এনপিসি
বৈঠক / আওয়ামীলীগের ব্যাবসায়ী, রাজনৈতিক নতুন পরিচয়ে ফিরে আসছে – এনপিসি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জুলাই যোদ্ধাদের উপর হামলা, হুমকি এবং সম্প্রতি একাধিক হত্যা-কাণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়ে জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপারের রুমে প্রায় আধাঘন্টার বৈঠক করেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কারী ও নেতৃবৃন্দ। বৈঠক শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলার মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন গণমাধ্যমকে বলেন, আমরা কয়েকটি বিষয়ে কথা বলেছি, তার মধ্যে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। পরশুদিনের ঘটনায় গতকাল একজন মারা গেছেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, যারা এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে, তাদেরকে হুমকি-ধামকি ও বাসা বাড়িতে হামলার ঘটনাও ঘটছে নারায়ণগঞ্জে। এবিষয়ে উদ্যোগ জানতে, এবং প্রশাসনের স্পষ্ট অবস্থান জানতে। আমরা দাবি জানিয়েছি যে, অবিলম্বে যৌথ অভিযানের মাধ্যমে বা কঠোর অভিযানের মাধ্যমে হোক এবিষয়ে যেন ব্যাবস্থা নেওয়া হয়”।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বলেন, “আওয়ামী এবং তার ফ্যাসিস্টরা বিভিন্ন ফরমেটে এখনও নারায়ণগঞ্জে আছে, তাদের ব্যাপারে যেন স্পষ্ট অবস্থান নেওয়া হয়। এবং আওয়ামী লীগের নেতাদেরকে নানান ভাবে পুণর্বাসন করার চেষ্টা চলতেছে, ব্যাবসায়ী ও রাজনৈতিক সহ নানান ফরমেটে নতুন পরিচয়ে তারা আসছে। এবিষয়ে আমরা জেলা পুলিশ সুপারের কাছে উদ্যেগ জানিয়ে বলেছি, যে এধরনের ঘটনা যদি নারায়ণগঞ্জে ঘটে তাহলে জুলাই যোদ্ধারা রাজ পথে নামা ছাড়া উপায় থাকবে না”। তিনি আরও বলেন, পুলিশ সুপার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, তিনি এবিষয় গুলো দেখবেন। এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যাদের ওপরে হামলা এবং হুমকির ঘটনা ঘটেছে এবিষয় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার মুখ্য সমন্বয়কারী এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের কার্যক্রম তত্ত্বাবধান ও দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু সহ জেলার নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...