নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, সংঘর্ষ
হামলা / জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা, সংঘর্ষ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার (১৪ জুন) আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, বিকাল ৩ টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে তর্ক বিতর্ক পরে হামলার ঘটনা ঘটে। উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান,জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালীন সময়ে গহরদি বাদশার বাড়ি এলাকায় পথসভায় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায়।

হামলায় অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়। নারায়ণগঞ্জ -২ আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত শাহজাহান শিকারীর মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...