নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি আমার জন্য অনেক কিছু করেছে, এখন প্রতিদান দিতে হবে – গিয়াসউদ্দিন
প্রতিদান / বিএনপি আমার জন্য অনেক কিছু করেছে, এখন প্রতিদান দিতে হবে – গিয়াসউদ্দিন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এদেশের গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য আমাদের নেতা তারেক রহমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

বিগত তিনটি নির্বাচনে এ দেশের জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। ৩৫ বছর বয়সের অনেক তরুণ তরুণী একবারও ভোট দিতে পারেনি। তার অপেক্ষা করছে কবে তার ভোট অধিকার প্রয়োগ করে সুনাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে। যে ৩৫ বছরের তরুণ-তরুণী নগর ভাবনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে, তারা সকলেই বিএনপির প্রতি আস্থাশীল। তারাই আজ বিএনপির সদস্যপদ সংগ্রহ করছে। তারা প্রতিজ্ঞা করছে জিয়াউর রহমানের আদর্শে লালিত এই বিএনপিতে এসে তারা দেশ ও দেশের কল্যাণে কাজ করতে চায়।সোমবার (৩০ জুন) সিদ্ধিগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গিয়াউদ্দিন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শাসনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছে। অনুরূপভাবে স্বাধীনতা ৫৩ বছর পর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হলো। পাকিস্তানি আমলের শাসকরা আন্দোলনকারীদের বুকে গুলি চালিয়েছে, একইভাবে শেখ হাসিনার আমলে শাসকরা আন্দোলনকালীদের বুকে গুলি চালায়। আন্দোলনকারীদের বুকের রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে। অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। তাদের এই রক্ত ও জীবনের বিনিময়ে ৫ই আগস্ট খুনি হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। মনে রাখতে হবে ১৯৭১ সালের যুদ্ধ এবং ২৪ এর আন্দোলন আদর্শ দিক দিয়ে একই পর্যায়ে পড়ে। নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাটি।

২০০১ সালে যখন আমি সংসদ সদস্য পদে নির্বাচন করি, তখন নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই এলাকাবাসীরা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামী যে নির্বাচন আসছে সেখানেও নারায়ণগঞ্জের ৫ টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করতে চাই। ইতিমধ্যে আমি নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং বিএনপির পক্ষে কাজ করছি। যাতে করে মানুষ সে এলাকার বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করে। এই দায়িত্বটুকু আমি নিজে থেকে নিয়েছি। বিএনপি আমার জন্য অনেক কিছু করেছে, এখন সেগুলোর প্রতিদান দিতে হবে। এখন থেকে মানুষের কাছে ভোট চাইতে হবে, মানুষের সুখ দুঃখের পাশে থাকতে হবে। আমি এখানের বয়োজ্যেষ্ঠ নেতা হওয়ার কারণে নারায়ণগঞ্জের পাঁচটি এলাকায় গিয়ে বিএনপির জন্য কাজ করছি। আমার সাথে আপনাদের এই দায়িত্ব অংশ নিতে হবে। একটি আসনের চিন্তা করলে মন ছোট হয়ে যাবে, তাই আমরা বৃহত্তর চিন্তা করতে হবে। আমাদের নারায়ণগঞ্জে যেখানে আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব আছে সেখানে গিয়েই বিএনপির পক্ষে কথা বলবো। আমাদের দলের প্রার্থীরা যেন আগামীতে বিজয় লাভ করে।সভায় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সহ-সভাপতি জিএম সাদরিল, এস এম আসলাম, ডি এইচ বাবুল, মোস্তফা কামাল, রওশন আলী চেয়ারম্যান, মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা তরুণ দলের আহবায়ক এইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...