নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম
দেশের শান্তি কামনায় দোয়া / পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  পবিত্র আশুরায় বিশ্ব তথা সারা দেশের মত নারায়ণগঞ্জেও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় নফল রোজা, নামাজ, দান, মিলাদ, দোয়া সহ নানা রকম কর্মসূচীর মধ্য দিয়ে মুসলমানরা পবিত্র আগুরার দিবসটি পালন করেন।

জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খুদবায় আশুরার দিনের শহীদানে কারবালা ও বিশ্ব নবী (সাঃ আঃ) এর বংশ ইমাম হোসেনের শহীদ হওয়ার তাতপর্য্যপূর্ন ঘটনা স্মরন করে আলোচনা তুলে ধরা হয়।
দোয়া দুরূদ ও  বিশেষ মেনাজাতের মাধ্যমে দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। রবিবার ৬  জুলাই বিকেলে বাদ আছর শহীদানে কারবালা স্মরনে ফাতেহা শেষে শহরের বিভন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। শহরের পশ্চিম দেওভোগ চুনকা কুটিরে হযরত শাহ সৈয়দ খাঁজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে শহীদে কারবালার স্মরনে ফাতেহা শেষে বিশেষ দোয়া করা হয়।
এসময় সাবেক জেলা ছাত্রদল সভাপতি জাকির খান তাজিয়া মিছিলে অংশ নেন। এসময় জাকির খান শোকাবহ কারবালার শহীদানদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাজিয়া মিছিলে একাত্ততা প্রকাশ করেন।
আলী আহাম্মদ চুনকা’র নাতি জারিফ আহাম্মদ চুনকা, আহাম্মদ চিশতি রাদিন সহ হোসানী আশেকানরা উপস্থিত ছিলেন।
পরে শহরে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে হায় হোসাইন হায় হেসাইন ধ্বনিতে প্রকম্পিত হয় শহরের প্রধান প্রধান সড়ক। পবিত্র আশুরা দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্য সহ তাদের অনুসারীরা কারবালা প্রান্তরে শহীদ হন।
এ ছাড়া আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল আশুরার দিনে। মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...