নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের নামে জোর পূর্বক জমি দখল 
দখল / আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের নামে জোর পূর্বক জমি দখল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কথিত যুবদল নেতা পরিচয়ধারী এক নেতা মসজিদের তকমা লাগিয়ে জোর পূর্বক সাইনবোর্ড স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়া ছনি বাঘের এলাকায় এ ঘটনা ঘটে।

জমির মালিক এডভোকেট সফিকুল ইসলাম জানান, ১৯৯১ সালে মার্চ মাসে ২৪১২ নং দলিলে স্থানীয় গোয়ালপাড়া এলাকার
জবেদ আলীর মেয়ে আলাতুন বেগমের কাছ থেকে আয়েব আলী, ইয়াদ আলী ও সফিকুল ইসলাম ৪১ শতাংশ জমি সাব কবলা দলিলে ক্রয় করে ভোগ দখল করে আসছে। কিন্ত ৭ মাস পর ১৯৯১ সালের নভেম্বর মাসে সেই একই দাগের জমি স্থানীয় অলিউল্যাহ বাড়িয়াছনি ও বাঘের আগা মসজিদের নামে ওয়াকফা করে দেন।

এ সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জমির উপর ১৪৫ ধারা জারী করেন আদালত। যা বর্তমান চলমান।

এদিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা বিগত ফ্যাস্টিস সরকারের দোসর ও ৫ ই আগষ্টের পর খোলস পাল্টে কথিত যুবদল নেতা পরিচয়ধারী জাঙ্গীর আলম বাঘের আগা মসজিদের সভাপতি হোন। তিনি শনিবার সকালে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল নিতে সেই জমিতে গড়ে উঠা দোকানপাটের সামনের জোরপূর্বক বাড়িয়াছনি ও বাঘের আগা মসজিদের সাইবোর্ড স্থাপন করে। এসময় সাইনবোর্ড স্থাপন করতে বাধা দিলে জাহাঙ্গীর ও তার লোকজন বেশ কয়েকজনকে মারধোর করেন।

মোবাইল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এবিষয়ে এ বিষয়ে বাঘের আগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের দুই মসজিদের নামে ওয়াকফকৃত জমি জোরকরে দখলে রেখেছিলো কয়কটি পরিবার। এখন আমরা মসজিদে জমি দখলের জন্য গ্রামবাসী মিলে জমিতে মসজিদের সাইনবোর্ড স্থাপন করেছি।এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা আদেশের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যদি অমান্য করে থাকে তবে ভুক্তভোগীরা আদালতের কাছে স্মরনাপন্ন হতে পারবে। তাছাড়া কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজরধারী রাখা আছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...