নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি একটি নির্যাতিত দল- আবু জাফর আহম্মেদ বাবুল
কর্মসূচী / বিএনপি একটি নির্যাতিত দল- আবু জাফর আহম্মেদ বাবুল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে বিএনপি প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ কবিলেরমোড় এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, বিএনপি একটি নির্যাতিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এ নির্যাতন থেকে রেহাই পায়নি । আজকে শেখ হাসিনা মানবতার মা পরিচয় দিয়ে দেশে যে লুটপাট চালিয়েছে তা নজরবিহীন। রোহিঙ্গাদের নামে আসা বিদেশীদের সাহায্য কিভাবে খরচ হয়েছে তা তদন্ত করা উচিত।

তিনি আরো বলেন, সে যদি মানবতার মা’ই হত তাহলে তার লাখ লাখ কর্মীকে বিপদে ফেলে পালিয়ে যেত না। অতএব সে মানবতার মা নয় সে মানবতার দুশমন।ফ্যাসিস্ট শেখ হাসিনা ভয়ের রাজনিতী প্রতিষ্ঠা করে ছিল। তাদের ভয়ে সাধারন মানুষরা স্বাধীন ভাবে মতপ্রকাশ করতে পারতো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও জিয়াউর রহমানের ছবির প্রতি অবমাননা করে তারা কুরুচির পরিচয় দিয়েছে। এটা নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। পরিশেষে প্রকৃত এবং ত্যাগীদের অগ্রাধিকার ভিত্তিতে সদস্য ফরম বিতরণের আহবান জানান। ফরম বিতরণীতে বিএনপির ত্যাগী ও দুর্দিনের কান্ডারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, একই কমিটির সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: বিল্লাল হোসেন প্রমুখ।


বিএনপি প্রাথমিক সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, অস্ট্রেলিয়া বিএনপিসহ- দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার মোঃ রেজানূর রহমান রূপন ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায়
প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, মেজবাউদ্দিন স্বপন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, একই কমিটির সাবেক অর্থ সম্পাদক খোকন, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাবিল হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, ইব্রাহিম মেম্বার, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বিএনপি নেতক ইয়াকুব আলী,আবু তালেব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সহিদ মেম্বার, হাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত, সিপন ও সাফি, স্বপন, আনোয়ার হোসেন, শামীম, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন, জুবায়ের চৌধুরী, হুমায়ন কবির মন্টি, ২৩ নং ওয়াড বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান, আব্দুল মান্নান, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াছ, বুলবুল, কামাল, বিএনপি নেতা দস্তগীর হোসেন পাভেল, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহআলম, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহীন, টাকিন বাদশা, মিলন বাদশা, চয়ন, সানজু, শাকিলসহ শতশত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...