নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেলের পরিচিতি সভা
নির্বাচন / নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেলের পরিচিতি সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন – (২০২৫-২০২৭) উপলক্ষে নিট ঐক্য ফোরাম এর সেলিম সারোয়ার প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) রাতে ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক সেলিম ওমরাও খান বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্থ ও ষড়যন্ত্র করতে চান তারা কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। মনে রাখবেন সকল ক্ষেত্রেই সেলিম সারোয়াররা হলো ব্যবসায়ীদের তারকা। যে কোন ধরনের ষড়যন্ত্র আপনারা পরিহার করবেন। নির্বাচন মানে প্রতিযোগিতা থাকবেই। সেই মঞ্চে ভোটারদের মন জয় করে জয়ী হতে হবে।

আপনারা জানেন আগামী ১৬ই আগষ্ট শনিবার বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন। সেই লক্ষে আপনার মূল্যবান ভোট আপনি আপনার যোগ্য ব্যক্তিকেই প্রদান করবেন। ব্যবসায়ীদের সফলতাই দেশ, জাতির কল্যান, সমৃদ্ধি ও সুনাম বয়ে আনতে পারে। আপনারা গণতন্ত্র চাইলে সেলিম সারোয়ার প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নিট ঐক্য ফোরাম এর সেলিম সারোয়ার প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, মোঃ সাইদুর রহমান, আবু বকর সিদ্দিক আবুল, মোঃ মোজাহার আলী, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ শফিকুর রহমান, মোঃ শামীম হোসেন সরকার, মোঃ জাকির হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল হাকিম, মোঃ আরিফুল ইসলাম, আবু সাঈদ, মোঃ এনামুল হাফিজ (কাজল), বশির আহমেদ, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ মিশেল শেখ, মোঃ বাহাউদ্দীন আহমেদ, শ্যামল দেবনাথ, মোঃ বুলবুল আহমেদ ও মোঃ রায়হান আলী।

সেলিম নিট ফ্যাশনের পরিচালক সেলিম সারোয়ারের সভাপতিত্বে এসময় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক সেলিম ওমরাও খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ‎বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের পরিচালক মুজিবুর রহমান, বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রকিবুল হাসান রাকিব, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, বাবু নির্মল চন্দ্র রায়, জাকির হোসেন ও বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালক মোঃ আলী রেজা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...