নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   কলাম   দিনাজপুরে দুর্গাপূজা বর্জন করে হত্যা ও ধর্ষণের বিচার দাবি
দিনাজপুরে দুর্গাপূজা বর্জন করে হত্যা ও ধর্ষণের বিচার দাবি
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

দিনাজপুরের খানসামায় একটি মন্ডপে দুর্গাপূজা বর্জন করে হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সারা দেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা শুরু হলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে এই মন্ডপে।শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমারপাড়া পূজামন্ডপের ভক্তরা ও এলাকাবাসী দূর্গাপূজা বর্জন করে কালো পতাকা উত্তোলন করে হত্যা ও ধর্ষণের প্রতিবাদ জানায়।নিহতের পরিবার জানান, প্রায় দুই মাসে পূর্বে গত ২৯ জুলাই টংগুয়া কুমার পাড়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা এবং তার ১০ বছরের মেয়েকে নির্যাতন করা হয়। এরপর নিহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। এখন সেটি পিবিআই তদন্ত করছে। এতদিনেও এই ঘটনার রহস্য উন্মোচিত না হওয়ায় প্রতিবাদে এই কর্মসূচি বলে তারা জানান।এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইতিপূর্বেও মানববন্ধন, প্রতিবাদসভা ও স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন।নিহতের চাচা বলেন, ‘এত দিনেও হত্যা ও ধর্ষণের বিচার না হওয়ায় আমরা হতাশ। স্বাধীন দেশেও যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা যাব কোথায়? যতদিন এই ঘটনায় ন্যায় বিচার পাবো না, ততদিন এই মন্ডপে ধর্মীয় উৎসব করবো না।’ ঐ মন্ডপে টাঙানো হয়েছে কালো পতাকা আর ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ শীর্ষক সহিংসতা বিরোধী স্লোগান লেখা ব্যানার।এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস বলেন, তারা তাদের মেয়ে হত্যার প্রতিবাদ করবে এটা স্বাভাবিক। তারা বিভিন্ন পর্যায়ে এই বিষয়ে অবহিত করার পরও সুরাহা না পেয়ে এমন প্রতিবাদ করছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...