নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে শিশু আবু বক্কর অপহরন জনতার হাতে এক নারী আটক
আটক / বন্দরে শিশু আবু বক্কর অপহরন জনতার হাতে এক নারী আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৯ মাসের শিশু আবু বক্কর অপহরনের ঘটনায় স্থানীয় জনতা নারী অপহরনকারী সেতেরা বেগম (৪২)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

ওই সময় জনতা অপহরনকারি কবল থেকে অপহৃত শিশু আবু বক্করকে উদ্ধার করে। অপহৃত শিশু আবু বক্কর পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রিয়াদ মিয়ার ছেলে।
আটককৃত অপহরনকারী সেতারা বেগম বন্দর থানার কলাবাগ খালপাড় এলাকার আব্দুর রহমান মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। এ ব্যাপারে অপহৃত শিশুর নানী রাজেদা বেগম বাদী হয়ে  রোববার (১৭ আগস্ট) সকালে আটককৃত  অপহরনকারি সেতেরা বেগমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করেন।  যার মামলা নং ২৭(৮)২৫। ধারা-৭ নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ ৩ৎসহ ৩৩ পেনাল কোড 1860 । আটককৃত অপহরনকারিকে রোববার (১৭ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ  করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৬ আগস্ট)  বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরীস্থ জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ি সামনে থেকে ওই অপহৃত শিশুটিকে উদ্ধার করে জনতা।


মামলার তথ্য সূত্রে জানা গেছে, অপহৃত ৯ মাসের  শিশু আবু বক্কর বাদিনী নাতিন। গত শনিবার বিকেলে বাদিনী মেয়ে মুক্তা বেগম তার ৯ মাসের শিশু সন্তানকে  বসত ঘরে রেখে সাংসারিক কাজ করার সময় অপহরনকারি সেতারা বেগম বাদিনী মেয়ের বসত ঘরে কৌশলে অনাধিকার ভাবে প্রবেশ করে। পরে অপহরনকারি সেতেরা বেগম  ৯ মাসের শিশু আবু বক্করকে  অপহরন করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি বাদিনী নজরে আসে। পরে বাদিনী অপহরনকারিকে আটক করলে অপহরনকারি সেতেরা বেগম বাদিনীর  বাম হাতের কনুইয়ের নিচে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে শিশুটি নিয়ে দৌড়ে  পালানোর চেষ্টাকালে বাদিনী ডাক চিৎকারে স্থানীয় লোকজন পুরান বন্দর চৌধুরীবাড়ী মঞ্জুর আলমের বসত বাড়ীর সামনে শিশুটি উদ্ধার করে। পরে স্থানীয় জনতা আটককৃত নারী অপহরনকারিকে আটক করে বেদম ভাবে পিটিয়ে
বন্দর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অপহরনকারি সেতেরা বেগমকে গ্রেপ্তার করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...