নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বাস ভাড়া বৃদ্ধি প্রত্যাহারে না’গঞ্জের মানুষের পক্ষে দাঁড়ালেন মাসুদুজ্জামান মাসুদ
অতিরিক্ত ভাড়া নেওয়া অভ্যুত্থানের সাথে বেঈমানী / বাস ভাড়া বৃদ্ধি প্রত্যাহারে না’গঞ্জের মানুষের পক্ষে দাঁড়ালেন মাসুদুজ্জামান মাসুদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাস ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে নারায়ণগঞ্জের মানুষের পক্ষে দাঁড়ালেন মাসুদুজ্জামান মাসুদ। চাঁদাবাজ সিন্ডিকেটের রোষানলে সাধারন মানুষকে অযৌক্তিক ভাবে কেন বাড়তি ভাড়া দিতে হবে ? ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি গণস্বার্থবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যাবসায়ী নেতা মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার ২১ আগস্ট এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ জানিয়েছেন,
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব-বন্ধন পরিবহনের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।
গত বছরের ৭ নভেম্বর দীর্ঘ আন্দোলনের মাধ্যমে প্রশাসনের সাথে সমঝোতার ভিত্তিতে ৫০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছিল। অথচ মালিকপক্ষের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কোন যৌক্তিক কারণ নেই।
পূর্বে সরকারি বিধি ও দূরত্ব-ইউনিটের হিসাব দিয়ে ৪৫ টাকা ভাড়ার যৌক্তিক দাবি তুলেছিল নারায়ণগঞ্জবাসী। কিন্তু সমঝোতার স্বার্থে ৫০ টাকা মেনে নেওয়া হয়। এখন আবার ভাড়া বাড়ানো জনগণের প্রতি অবিচার ছাড়া কিছু নয়। ৫২ সিটের বাসকে ৪৫ সিট দেখিয়ে অন্যায় ভাড়া বৃদ্ধির পায়তারা বাস মালিকদের স্বার্থ রক্ষার সামিল।
মালিকের ইচ্ছেমতো সিট বাড়ানো-কমানো কিংবা অতিরিক্ত ভাড়ার চাপ সাধারণ যাত্রীদের ওপর চাপানো একেবারেই অগ্রহণযোগ্য।
আমি মনে করি, ফ্যাসিবাদী সময়ে মালিকদের চাঁদা দিতে হলেও অভ্যুত্থানের পর সে চাপ থেকে মুক্তি মিলেছিল। গত এক বছরে জ্বালানির দামও বাড়েনি। সুতরাং এই সময়ে ভাড়া বৃদ্ধি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং গণস্বার্থবিরোধী। প্রশাসনের কাছে অনুরোধ, যদি কোন চাদাবাজীর সংশ্লিষ্টতা থাকে তা দ্রুত জনগনের কাছে প্রকাশ করুন। জনগনের পকেট থেকে ১ টাকাও অতিরিক্ত ভাড়া নেওয়া অভ্যুত্থানের সাথে বেঈমানী।
অতএব, অবিলম্বে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক ও বাস মালিক পক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়াঃ-

————————————————–

এ বিষয়ে নারায়ণগঞ্জে বাসের একাধিক যাত্রীর সাথে কথা বল্লে তারা বৃদ্ধি করা বাস ভাড়া প্রত্যাহারে  ব্যাবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের প্রতিবাদে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, যে সব সংগঠন, জনপ্রতিনিধি, ব্যাবসায়ী নেতা বৃদ্ধি করা বাস ভাড়া প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ।
এর মধ্যে মধ্যবিত্ত খেঁটে খাওয়া শ্রমিক, চাকুরীজীবি, শিক্ষার্থী তথা গোটা নারায়ণগঞ্জের মানুষের কাছ থেকে বেশী ভাড়া আদায় করা, এটা মরার ওপর খরার ঘা। কোন চাঁদাবাজ সিন্ডিকেট এটা করতে পারে না।
নারায়ণগঞ্জের সকল মানুষ এসব চাঁদাবাজ সিন্ডিকেটকে প্রত্যাখান করছে। আমরা এক টাকাও বেশি ভাড়া দিব না।
যাত্রীরা প্রতিবাদ জানিয়ে বলেন, কুচক্রী চাঁদাবাজ সিন্ডিকেট
টাকা কামানোর অসাধু পন্থা প্রত্যাহার করে এখনই সাবধান হয়ে যান। নারায়ণগঞ্জের মানুষ ক্ষেপে উঠলে পালানোর সময় পাবেন না।
প্রয়োজনে আমরা বাসে চলাচল প্রত্যাহার করে ট্রেনে যাতায়াত করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...