নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক – জোসেফ
সভা / দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক – জোসেফ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন  বন্দর থানা ২৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় এ আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সদস্য এ.কে.এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার নির্দেশেই খালেদা জিয়ার জন্মদিনে কেক না কেটে দেশব্যাপী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের নির্দেশনা দিয়েছে।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ কারণে তাকে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছে। হাস্যকর মামলায় তাকে দিনের পর দিন কস্ট দিয়েছে। কিন্তু আজ দেখেন আমার নেত্রী কত সম্মানিত।  আর হাসিনা ফেরারী পলাতক আসামী।


আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বন্দর থানা যুবদলের সাবেক  সভাপতি মোঃ আমির হোসেন।
বন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক  সভাপতি মোঃ নূর আলম খন্দকারের সভাপতিত্বে ও  বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী নওশাদ তুষারের সঞ্চালনায় আলোচনা সভা দোয়া মাহফিলে অংশ নেন যুবদল নেতা মোঃ আশরাফুল, মোঃ মনির হোসেন, কামরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, নুর আলম, মোঃ সুলতান, মোঃ শহিদ, মোঃ মনির, মোঃ জমির, মোঃ শহিদুল্লাহ, মোঃ ইলিয়াছ, মোঃ মামুন, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আনন্দ, মোঃ আপন, মোঃ তানভির প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...