নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   না’গঞ্জ- ৫ দুইটি আসনে বিভক্ত করলে উন্নয়নের ভারসাম্য রক্ষা হবে না – মাসুদুজ্জামান মাসুদ
প্রতিবাদ / না’গঞ্জ- ৫ দুইটি আসনে বিভক্ত করলে উন্নয়নের ভারসাম্য রক্ষা হবে না – মাসুদুজ্জামান মাসুদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বন্দর, গোগনর, আলীটেক এলাকাকে দুইটি সংসদীয় আসনে বিভক্ত করার ফলে পুরো উন্নয়ন পরিকল্পনা হয়ে পড়বে খণ্ডিত। একই অঞ্চলের মানুষ দুই ভিন্ন আসনের প্রতিনিধির কাছে দাবি জানাতে বাধ্য হবে, যার ফলে উন্নয়ন কার্যক্রমে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন মডেল গ্রুপের চেয়ারম্যান ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ ।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৩ আসনে এবং গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে নারায়ণগঞ্জ-৪ আসনে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব নির্বাচন কমিশন দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
মঙ্গলবার ২৬ আগস্ট মাসুদুজ্জামান মাসুদ সমর্থক ফেসবুক পেইজে নির্বাচন কমিশনে উল্লেখিত এ আবেদনের প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জের মানুষের জনসার্থে একটি পোস্ট করেন।
এতে মাসুদুজ্জামান মাসুদ বলেন,
বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৩ আসনে এবং গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে নারায়ণগঞ্জ-৪ আসনে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব নির্বাচন কমিশন দিয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের স্বার্থবিরোধী। বন্দর একটি শিল্পপ্রধান ও জনবহুল এলাকা। বহু বছর ধরে এখানকার উন্নয়ন পরিকল্পনা একটি একক আসনের অধীনে সমন্বিতভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু বিভাজনের ফলে একই এলাকার মানুষকে দুই ভিন্ন আসনের প্রতিনিধির কাছে যেতে হবে, যা উন্নয়নকে খণ্ডিত ও জটিল করে তুলবে।
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই সিদ্ধান্ত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। শিল্পাঞ্চল হিসেবে বন্দরের জন্য প্রয়োজন বড় আকারের পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নদীবন্দর সম্প্রসারণ যা শুধুমাত্র একটি ঐক্যবদ্ধ আসনের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব।
আমরা আশা করি নির্বাচন কমিশন জনগণের মতামত ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। নারায়ণগঞ্জের শিল্প, অর্থনীতি ও জনস্বার্থ রক্ষার স্বার্থে বন্দরের সীমানা বিভাজন না করাই একান্ত কাম্য বলে তিনি দাবি করেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...