নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ উদ্ধার পিবিআই রহস্য উন্মোচন আটক ২
রহস্য উন্মোচন? শীতলক্ষ্যায় মাথাবিহীন লাশ উদ্ধার পিবিআই রহস্য উন্মোচন আটক ২
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে পাওয়া মাথাবিহীন লাশের হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকা থেকে গোলজার হোসেন (৩৯) ও মোজাম্মেল হোসেন (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, গত ২৭ আগস্ট দুপুরে বন্দরের কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন নদীর তীরে মাথাবিহীন অজ্ঞাত লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কাঁচপুর নৌ–পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরদিন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম হাবিবুর রহমান (২৮)। তিনি কাঁচপুর মধ্যপাড়ার বাসিন্দা।


পুলিশ আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে ধারনা করছে, গ্রেফতারকৃত আসামী গোলজার হোসেন ও মোজাম্মেল হোসেন মাদক ব্যাবসায়ী। নিহত হাবিবুরও একজন মাদক ব্যাবসায়ী ছিলেন। হাবিবের এলাকায় মাদক স্পট চালানো নিয়ে গোলজার হোসেন ও মোজাম্মেল হোসেন সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। পিবিআই জানায়, নিহত হাবিবুর ২৫ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...