নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বুয়েট শিক্ষার্থী পরশকে হত্যা করা হয়ে, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন
বুয়েট শিক্ষার্থী পরশকে হত্যা করা হয়ে, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়ায বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ফারদিন নূর পরশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরশের মৃত্যু হত্যাকান্ড বলে নিশ্চত করেছেন ময়না তদন্তের ডা. ফরহাদ হোসেন।ময়না তদন্তে তার মাথায় বিভিন্ন স্তরে আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পূর্বসত্রুতাল এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পাওে বলে পরিবারের দাবী। তারা এ হত্যাকান্ডে বিচার চান।

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশ নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বনানীঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শিক্ষার্থীর ফারদিন নূর পরশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তে তার মাথায় বিভিন্ন স্তরে আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের চিকিৎসক প্রথমিক ভাবে ধারনা করছে এটা হত্যাকান্ত।
ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। দুপুরে ফারদিনের প্রথম জানাজা হবে বুয়েটে। বিকেলে ডেমরা সামসুল হক স্কুল ও কলেজে দ্বিতীয় জানাজা শেষে পৈতৃক ভিটা নারায়ণগঞ্জের দেলপাড়ায় তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
ময়না তদন্তের ডা. ফরহাদ হোসেন বলেছেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের শরীরের বিভিন্ন জায়গায় যে পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে তাতে নিশ্চত এটি হত্যাকান্ড। তিনি বলেন, ‘ফারদিনে মাথায় ও বুকে অসংখ্য আঘাতে চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারব।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর বনানী ঘাট এলাকা থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারদিন মেধাবী শিক্ষার্থী ছিল। ভর্তিপরীক্ষার সময় বুয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। বুয়েট ডিবেট সোসাইটির সাধারণ সম্পাদক ছিল ফারদিন। ওয়াল্ড ইউনিভার্সিটির ডিবেট চেম্পিয়ন শীপ হিসেবে আগামী জানুয়ারি মাসে স্পেন যাওয়ার কথা ছিল। পরিবারের পক্ষ থেকে ধারণা করছেন ফারদিনের মেধার কারণে ঈর্ষান্বিত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে। নিহতের স্বজনরা এ নিম
নিহত ফানদিনের বাবা নূর উদ্দিন জানিয়েছেন নিখোঁজের একদিন পর ৫ নভেম্বর রামপুরা থানায় একটি জিডি করেছিলেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া হলেও বর্তমানে রাজধানীর ডেমরা থানার কোনাবাড়ি এলাকায় তারা বসবাস করছেন। ফারদিনের বাবা জানা, যারাই ফারদিনকে হত্যা করেছে তারা পরিকল্পনা করে হত্যা করেছে। আমার ছেলে কোন রাজনৈতিক দলের সাথে নেই। সে ভালো ছাত্র। এ হত্যার বিচার চাই আমরা।
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কাছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। এ সময় সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম বলেন, ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দেয়ার পর মামলা হবে। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদেও গ্রেফতার ও আইনহত ব্যবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...