নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সিটি শ্মশানের পিছনে পুকুরে অবৈধ বেড়া অপসারনে ডিসির সাথে বৈঠক
বৈঠক / সিটি শ্মশানের পিছনে পুকুরে অবৈধ বেড়া অপসারনে ডিসির সাথে বৈঠক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশান উন্নয়ন কমিটি মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পিছনের পুকুরে অবৈধ বেড়া অপসারনে জেলা প্রশাসকের নির্দেশ আজ সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা এর অফিস কক্ষে নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পুকুরের অবৈধ বেড়া অপসারনের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তি ও মনির গংদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবহিত করে বলেন বিগত ৩০০ বছর যাবৎ সনাতন ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্মশানে পূর্জা অর্চণা, শবদেহ দাহ, দাহের পর নাভি পুকুরে বিসর্জন দেওয়ার ধর্মীয় রীতি নির্বিঘেœ পালন করে আসছেন। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবৎ জনৈক মনির গং পুকুরের মালিকানা দাবি করে। দেশের জলাশয় ভরাট আইন অমান্য করে পুকুর ভরাট, বসতি নির্মাণ করে ভাড়া আদায় করছেন। সর্বশেষ গত ০২/০৯/২৫ইং তারিখ শ্মশানের চুলা সংলগ্ন এলাকার পিছনের পুকুরে বেড়া নির্মাণ করায় শবদেহ দাহ করার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, অথচ এই পুকুরের ব্যাপারে এশটি মামলা বিচারাধীন আছে এবং উল্লেখিত পুকুরটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে অধিগ্রহনের প্রক্রিয়া চলমান আছে। বিষয়টি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন সংবাদপত্রেবিবৃতি প্রদান করে ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে এবং পুকুর পূর্বেও অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।

জেলা প্রশাসক উভয় পক্ষের আলোচনা অত্যন্ত মনযোগ সহকারে শোনেনএবং আগামীকালের মধ্যে শ্মশানের পিছনের পুকুরের বেড়া অপসারনের নির্দেশ দেন এবং মনির গং নির্দেশ মানার সম্মতি প্রদান করেনএবং জেলা প্রশাসক মহোদয় অধিগ্রহন প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস দেন। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত ছিলেন। সনাতনী সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ কান্তি সাহা, শ্মশান উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস নারায়ণ চন্দ্র দেব, শংকর সাহা, সুজন সাহা, তারাপদ আচার্য্য, ভবানী শংকর রায়, লিটন পাল, হিমাদ্রি সাহা, এড.রাজিব মন্ডল, আশীষ দাস, প্রদীপ দাস, অভয় রায়, প্রদীপ সরকার, কিশোর দাস, সৌরভ সাহা, সুজন দাস, সুব্রত সাহা, কার্তিক ঘোষ, পূরবী মজুমদার, আনন্দ সেরওয়াগী, গোবিন্দ ঘোষ, সমীর কর্মকার, কানাই সাহা, খোকন সাহা, নয়ন সাহা, ঋষিকেশ মন্ডল, শিবু দাস প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...