নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নিরাপত্তার জন্য দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীরা হাতে তুলে নিলেন বাঁশি লাঠি 
ঐক্যবদ্ধ / নিরাপত্তার জন্য দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীরা হাতে তুলে নিলেন বাঁশি লাঠি 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সন্ত্রাস চাঁদাবাজদের দৌরাত্ম থেকে রক্ষা পেতে ও নিরাপত্তার সার্থে দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে হাতে তুলে নিলেন বাঁশি লাঠি। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার ব্যবসায়ীরা  একতাবদ্ধ হয়ে একটি সভার আয়োজন করে।

সভায় ব্যাবসায়ীরা অভিযোগ তুলে বলেন মূলত বহিরাগত সন্ত্রাসী ও চাঁদাবাজদের আনাগোনা বেড়েছে।  চাঁদাবাজ ও উশৃংখলতা রোধে সকলকে একতাবদ্ধ করার জন্য সকল ব্যাবসায়ী একমত হয়ে আজ সভা করেছে। পরে সকল ব্যাবসায়ীর মতামতে তাদের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক দোকানে বাঁশি ও লাঠি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবং তারা সিদ্ধান্ত নেয় কোন অপ্রীতিকর সন্ত্রাসী কার্যক্রম কেউ ঘটানোর চেষ্টা করলে প্রথমে আইনশৃংখলাবাহিনীকে জানানো হবে। পাশাপাশি ব্যবসায়ীরাও সকলে ঐক্যবদ্ধ হয়েছে।
সভা শেষে ব্যাবসায়ীরা লাঠি বাঁশি নিয়ে বাজারের ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে মহড়া দিয়ে সকল ব্যাবসায়ীদের খোঁজখবর নেয়।
পরে সভা শেষে সকল ব্যাবসায়ী দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের কাছে গিয়ে তাদের সভা ও সিদ্ধান্তের বিষয়গুলি অবহিত করেন।
তাদের কথা শুনে সকল ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশে থাকার আশ্বাস দেন ব্যাবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
ব্যাবসায়ীরা জানায়, এই কর্মসূচীর মাধ্যমে সকল ব্যাবসায়ীকে একতাবদ্ধ করার সহ এই কার্যক্র পুরো বাজারে ছড়িয়ে দেয়া হবে।
এ বিষয়ে সাধারন ব্যাবসায়ীরা জানান, মাথার ঘাম পায়ে ফেলে ব্যাবসায়ীরা রুটি ভাতের যোগান দিতে হিমশিম খায়। এ অবস্থায় নামধারী ছিচকে সন্ত্রাসীরা চাঁদার টাকার জন্য ব্যাবসায়ীদের নানা ভাবে নাজেহাল করে আসছে।
এখন থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। এসব চাঁদাবাজদের শায়েস্তা করতে একটি বাঁশির ফুই যথেষ্ট।  আমরা সকল ব্যাবসায়ী ঐক্যবদ্ধ আছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...