নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে সোনালী ফসল যুবদল – মাসুদুজ্জামান মাসুদ
প্রতিষ্ঠাবার্ষিকী / নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে সোনালী ফসল যুবদল – মাসুদুজ্জামান মাসুদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের খানপুরে এক বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর বিকেলে

আয়োজিত সমাবেশে প্রধান বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়ানুরাগী, ও নারায়ণগঞ্জ-০৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সোনালী ফসল হচ্ছে যুবদল। আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনের মাধ্যমেই তাই আমি আপনাদের নিয়ে গর্ব করি। আমাদের সবচেয়ে বড় দুর্গ হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা আগামী দিনে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে এগিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।”
তিনি আরও বলেন,
“যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন, অধিকার আদায় ও যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আমরা বিশ্বাস করি, যুবদলের প্রতিটি সদস্য দেশপ্রেম, আদর্শ ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, এবং অনুষ্ঠান সঞ্চালন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।
পুরো আয়োজন জুড়ে ছিল প্রানবন্ত ও উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের অঙ্গীকারে একত্রিত হয়ে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...