নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু
আলোচনা সভা / মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ হয়েছে।‎ রবিবার ( ৯ নভেম্বর ) বিকেলে নগরীর খানপুর ডন চেম্বার এলাকায় মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টু। ‎ ‎ ‎

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর সবুর সেন্টু বলেন, যারা এক শাসন কায়েম করেছিলেন, তাদের বিতারিত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমাদের সংগ্রাম। আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে হাজির হবেন। তিনি আরো বলেন, মাসুদুজ্জামানের পরিবার জাতীয়তাবাদী দলের পরিবার। তার দাদা, চাচারাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। দল তাকে মনোনয়ন দিয়েছে আমরা তাকে প্রতিটা ভোট কেন্দ্রে নিরুঙ্কুশ ভোটে বিজয়ী করি।কিছু মানুষ অপপ্রচার করছে এটা চূড়ান্ত লিষ্ট না। আরে এ প্রচার করে কি লাভ? আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিবের নেতৃত্বে মাসুদুজ্জামান যোগদান করেন দলে। মাসুদুজ্জামান মাসুদ একজন ক্রীড়াবিদ লোক ও আর্ন্তজাতিক পোষাক শিল্পের সঙ্গে জড়িত। তাকে বিজয়ী করে বিএনপিকে মানুষের সেবা করার সুযোগ দিতে হবে। ‎ ‎

‎সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন আনু বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গনতন্ত্রকে বিশ্বাস করি, আমরা নারায়ণগঞ্জকে বসবাস যোগ্য ও নিরাপদ নগরী গড়ে তুলবো, আমরা সকলের জন্য অমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি করার জন্য মাসুদুজ্জামান মাসুদ কে নিয়ে এগিয়ে যাবো। আমরা নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু মুক্ত একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের দল জনমানুষের চিন্তা করেই নারায়ণগঞ্জে জন সমথর্ন যার রয়েছে তাকে নেতৃত্ব দিয়েছে আগামী ধানের শীষ আমরা তার পক্ষে কাজ করবো। ‎এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড রেজাউল করিম রেজা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলহাস, জেলা মহিলা দলের সম্পাদিকা জোহরা বেগম সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...