নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম
মনোনয়ন পত্র / জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ০৩ সিদ্ধিরগঞ্জ- সোনারগাঁও আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমান এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মোঃ জাবেদ আলম। নির্বাচনে জুলাই আগষ্টের ত্যাগকে স্মরণ করিয়ে দিতে জুলাইয়ে নিজ বারান্দায় হেলিকপ্টারের গুলিতে মৃত্যুবরণ করা শহীদ সুমাইয়ার শিশু সন্তানের হাত দিয়ে তিনি নমিনেশন পত্র সংগ্রহ করেন।

বাবা-মা হারা শিশু শুআইবার হাতে নমিনেশন ফরম প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জনাব নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহবায়ক ড. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, সংগঠক শওকত আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শহীদ পরিবারের পাশাপাশি জুলাই আগষ্টের আহত সহ সিদ্ধিরগঞ্জ – সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের ছাত্রজনতা, সাধারণ জনগন ও নারী নেতৃবৃন্দগণ সাথে ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী মোঃ জাবেদ আলম বিশ্বাস করেন, এবারের নির্বাচন মূলত শহীদ আহতদের সর্বোচ্চ ত্যাগের ফল। তাই এ নির্বাচনে তা সকল দলমতের প্রার্থীদেরকে স্মরন করিয়ে দিতে তিনি শহীদ পরিবারের নিষ্পাপ শিশুর হাতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...