নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ভাল নেই খবরের কাগজ বিক্রিকরা রুবেল, রোগে আক্রান্ত হয়ে দুঃখ কষ্টে চলছে তার জীবন
ভাল নেই খবরের কাগজ বিক্রিকরা রুবেল, রোগে আক্রান্ত হয়ে দুঃখ কষ্টে চলছে তার জীবন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জ খবর প্রতিবেদকঃ অসুস্থ হয়ে সড়কে পড়ে থাকা সেই রুবেল এখন শহরের সেলিনা মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। ইতমধ্যে বেশ কয়েকটি টেস্ট সম্পন্ন হয়েছে। চিকিৎসক বলেছে, রুবেলের শারিরীক পুষ্টিহীণতাসহ কিডনি এবং প্রশাবের রাস্তায় ইনফেকশননের সমস্যা রয়েছে। তবে সঠিক চিকিৎসা ও তার সেবা করা গেলে আবারো সুস্থ্য হয়ে উঠবে সে।
জানা গেছে, রুবেলের বাবা মারা গেছে বহু আগেই। মা ঘর বেধেছে অন্যত্রে। বড় ভাই ছিল সেও মারা গেছে। এক বোন ছিল সেও বিয়ে করে স্বামীর সংসার নিয়েই ব্যস্ত। দূরসম্পর্কের যারা রয়েছে তাদের কাউকেই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই এ দুনিয়ায় রুবেলের কেউ না থাকায় তার খাওয়া-দাওয়া সেবা এবং যত্নের দিকে অসহায় পড়েছে রুবেল। সেদিক থেকে ভালো নেই রুবেল। অভিভাবক না থাকায় সরকারী হাসপাতাল থেকে রিলিজ দিলেও মানবিক বিবেচনায় রুবেলের চিকিৎসাসেবায় পাশে দাড়িয়েছে ডনচেম্বার এলাকার সেলিনা মেমোরিয়াল ক্লিনিক।
রুবেলের বিষয় জানতে চাইলে ক্লিনিকের মালিক আলিনুর শরীফ বলেন, ‍রুবেলকে চিকিৎসা সেবায় সহায়তার জন্য অনুরোধ জানায় একজন সাংবাদিক। জেনেছি ছেলেটি পত্রিকা বিলি করে নিজের জীবন চালাতো। সে অসহায় এবং তার কেউ না থাকায় রাস্তা থেকে ইজিবাইকে করে নিয়ে এসেছিল সে সাংবাদিক। এরপর থেকে তিনিই খাবার থেকে যাবতীয় প্রয়োজনীয় বিষয় দেখে যাচ্ছে। আর আমাকে বলায় আমার সাধ্য মত চেষ্টা করছি। এখন পর্যন্ত চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়দেশনা দিয়েছি সকলেই তার যতœ নিচ্ছে। তবে তার পাশে একজন লোক খুবই জরুরী। যেন তাকে সময় মত খাবার ও ঔষধ দিতে পারে। শারিরীক ও মানসিকভাবে কিছু যতœ ও সেবা দিতে পারে।
স্থানীয়রা জানায়, একটি পত্রিকায় র্দীঘ বছর অফিস সহকারী হিসেবে কাজ করেছে রুবেল। ছেটবেলা থেকেই পরিবার ও সমাজে অবহেলীত হওয়ায় কর্ম করেই চলতো। বিভিন্ন সময় রৌদ, বৃষ্টি, ঝড়ে রাস্তা ঘাটে, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের বাসায় গিয়েও পত্রিকা বিলি করতো রুবেল। গত ৩রা নভেম্বর বৃহস্পতিবার রাতে গলাচিপা এলাকার মসজিদের সামনে কোন এক মহীলা তাকে রেখে চলে গিয়েছিল। ওই রাতে তাকে দেখে উদ্ধার করেছিল টীম খোরশেদ। পরে এ টীমের অন্যতম সদস্য মো. আনোয়ার হাসপাতালে থাকা অবস্থায় খেয়াল রাখেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আপন কেউ না থাকায় হাসপাতাল রুবেলকে পরের দিনই রিলিজ দিয়ে দেয়। তারপর অনেক চেষ্টার পরও তার জন্য থাকার কিংবা যত্ন নেয়ার কোন মানবিক মানুষের খোঁজ পাওয়া যায়নি। আর তাই আবারো সেই মসজিদের প্রাঙ্গনেই পড়ে থাকতে হয় রুবেলকে। সবশেষ সেখান থেকে সাংবাদিকের মাধ্যমে ক্লিনিকে নেয়া হয়েছে।
এদিকে, তার জন্য শুভাকাঙ্খিরা অনুরোধ করে বলেন, রুবেলের ভালো চিকিৎসার প্রয়োজন। ওর পাশে দাড়ানোর মত যদি কোন হৃদয়বান ব্যক্তি থাকেন সাড়া দিবেন। সে ক্লিনিকে থাকলেও জীবন যুদ্ধের সন্নিকটে আছে। তার এখন মানবেতর সময় কাটছে। রুবেলের সহযোগীতায় পাশে দাড়ানোর জন্য মানবিক মানুষগুলোর কাছে আবেদন রইল।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...