নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   কলাম   ফারদিনের মৃত্যু পরিবারের স্বপ্ন আকাঙ্খার অপমৃত্যু ! এ নদী এখন লাশের ভাগার— রফিউর রাব্বি 
ফারদিনের মৃত্যু পরিবারের স্বপ্ন আকাঙ্খার অপমৃত্যু ! এ নদী এখন লাশের ভাগার— রফিউর রাব্বি 
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
রফিউর রাব্বিঃ ফারদিন নূর পরশ । ২৩ বছর বয়স । পৈত্রিক বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায় , ঢাকায় থাকত । বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ তম ব্যাচের মেধাবী ছাত্র । বুয়েটে মেধা তালিকায় তৃতীয় হয়েছিল ফারদিন । সে তিন ভাইয়ের মধ্যে সবার বড় । তার বাবা সাংবাদিকতা করেন । আর্থিক টানাপোরেনের সংসারে ফারদিন নিজে টিউশনি করে নিজের খড়চ চালিয়ে পরিবারে কিছুটা সহায়তা করতো । তাকে নিয়ে পরিবারে নানা স্বপ্ন তৈরী হয়েছিল । অথচ গত শুক্রবার নিখোঁজ হয় ফারদিন , আর তিন দিন পর গত পড়শু তার লাশ পাওয়া যায় । ঘাতকরা ছেলেটিকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে রাখে । এই শীতলক্ষ্যায় ভেসেছে অসংখ্য লাশ । ১৯৭১ সালে দেখেছি শতশত লাশ এই নদীতে ভেসে চলেছে । পাকিস্তানী ঘাতকরা বাঙালিদের হত্যা করে এই শীতলক্ষ্যা নদীতে ফেলে দিত । তারপর ত্বকী , আশিক , চঞ্চল , বুলু , সাতখুন অসংখ্য লাশ । এই নদী প্রতিনিয়ত বয়ে চলেছে লাশের মিছিল । এ মিছিল থামছেই না । এক সময় এই শীতলক্ষ্যার পানি ছিল এ অঞ্চলের মানুষের পানের একমাত্র অবলম্বন । তা বেশিদিন আগের কথা নয় । অথচ এখন এই নদী লাশের ভাগার । দেশ স্বাধীন হলেও ঘাতকরা নিশ্চিহ্ন হয়ে যায় নি । বরং আরও শক্তিশালি হয়েছে । সরকারের ছত্রছায়ায় তারা এখন সর্বশক্তিমান । এদের আইনের আওতায় আনা যায় না । এ সবের বিচার হয় না । এইটি এক ফারদিনের মৃত্যু শুধু নয় , একটা পুরো পরিবারের স্বপ্ন আকাঙ্খার অপমৃত্যু ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...