নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   মনোনয়ন পেয়ে কালামের বাসায় ছুটে গেলেন সাখাওয়াত
সাক্ষাৎ / মনোনয়ন পেয়ে কালামের বাসায় ছুটে গেলেন সাখাওয়াত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়ে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের বাসায় ছুটে গিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাখাওয়াত নিজেই। পরে তিনি ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে দেখা করতে যান। সন্ধ্যায় নিজ এলাকায় ফিরলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর অ্যাডভোকেট সাখাওয়াত প্রথমে ছুটে যান এ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের ব্যক্তিগত কার্যালয়ে। তবে বাবুল কার্যালয়ে অনুপস্থিত ছিলেন।

ফলে বাবুলের সাথে দেখা হয়নি তার। পরে তিনি সেখান থেকে সোজা চলে যান কালীবাজারেরর সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের বাসায়। সেখানে অ্যাভোকেট সাখাওয়াতকে নানা পরামর্শসহ মিষ্টিমুখ করার সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম।
পরে তিনি বলেন, ‘আমরা সবাই এক পরিবারের লোক।’ বাহিরে হলো রাজনীতি আর বাসায় হলো সামাজিকতা।
তবে দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াতকে তিনি সমর্থক করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি অনেকটা এড়িয়ে যান।
তবে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বলেন, ভাই (কালাম) যেহেতু বলছে আমরা সবাই এক পরিবারের লোক। সেহেতু সেখানে আর কোন কথা থাকেনা। তিনি সাখাওয়াতকে সমর্থন না দিলেতো এ কথাটি বলতেন না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...