নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   ইন্দোনেশিয়ার ফুটবল ট্রাজেডির তদন্তের নির্দেশ, লিগ বন্ধ ঘোষণা
ইন্দোনেশিয়ার ফুটবল ট্রাজেডির তদন্তের নির্দেশ, লিগ বন্ধ ঘোষণা
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ইন্দোনেশিয়ায় শনিবার রাতে লিগা ওয়ানের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এ পর্যন্ত ১৭৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৮০ জন। যা বিশ্বের ভয়াবহ স্টেডিয়াম বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম।রোববার (০২ অক্টোবর) এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। পাশাপাশি তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) নির্দেশ দিয়েছেন যতোদিন না এই ঘটনার তদন্ত সম্পন্ন হয় ততোদিন লিগা ওয়ান স্থগিত রাখার। এবং তিনি জানিয়েছেন, এটাই যেন দেশের সবশেষ ফুটবল ট্রাজেডি হয়।ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে শনিবার মুখোমুখি হয়েছিল আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়া। ম্যাচটিতে হোম টিম ৩-২ ব্যবধানে হেরে যায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উভয় দলের প্রায় ৩ হাজার সমর্থক মাঠে প্রবেশ করে এবং মারামারি শুরু করে। এরপর পুলিশ, দুইপক্ষের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার শেল ছোঁড়ে। তাতে আতঙ্কিত হয়ে ‍ুহুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...