নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   বিশ্বে নতুন ভাইরাস শনাক্ত, মানব দেহে কতটা ভয়াবহ
নতুন ভাইরাস / বিশ্বে নতুন ভাইরাস শনাক্ত, মানব দেহে কতটা ভয়াবহ
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বিশ্বে নতুন ভাইরাস শনাক্ত, মানব দেহে কতটা ভয়াবহ তা গভেষনা শুরু করেছে সেন্টার ফর হেলথ প্রটেকশন।
মানব দেহে নতুন একটি ভাইরাস সনাক্ত করা হয়েছে। এই ভাইরাস মানব দেহে এর ভশডউঘ ২
হংকংয়ে এই প্রথম কোনো মানুষের দেহে শনাক্ত হলো নতুন এক ভাইরাস, নাম বি। সম্প্রতি দেশটিতে একটি বানর ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে কামড় দেওয়ার পর তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। তবে বিশ্বে এই ভাইরাস নতুন নয়। এর আগে আমেরিকা, কানাডা ও জাপানে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
হংকংয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, চলতি মাসের প্রথম দিকে এই ভাইরাস শনাক্ত হয়। এরই মধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির সেন্টার ফর হেলথ প্রটেকশন (সিএইচপি)। এই ভাইরাসের আরেক নাম হার্পেস সিমি ভাইরাস।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বানরের কামড় থেকেই মূলত এই ভাইরাস মানুষের দেহে আসে। তবে মানুষের দেহ থেকে অন্যজনের দেহে এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কম।
হংকংয়ে বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবার জানায়, গত ফেব্রুয়ারিতে ক্যাম সান কাউন্ট্রি পার্কে যান ওই ব্যক্তি। ওই সময় তাঁকে কামড়ে দেয় একটি বানর। এরপর গত মাসে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দেহে জ্বর ও মাথায় কিছু সমস্যা ছিল। তিনি প্রায়ই অজ্ঞান হচ্ছিলেন।
হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রটেকশনের (সিএইচপি) মুখপাত্র বলছেন, বানরের থুতু ও মলমূত্র থেকে এই ভাইরাস ছড়াতে পারে। তবে সব বানরের নয়, বিশেষ জাতের বুনো বানরের। এর লক্ষণ অনেকটাই অন্যান্য ফ্লুর মতো।
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ সিডিসি বলছে, বি ভাইরাসে আক্রান্তের ঘটনা খুব কম। এতে আক্রান্ত হলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। রোগে আক্রান্ত হলে যথাসময়ে চিকিৎসা প্রয়োজন।
বানরের কামড়ের পর জায়গাটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে বিভিন্ন প্রতিষেধক ব্যবহার করলে ভালো। এরপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...