নারায়ণগঞ্জ  বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল | ৭ই রমজান, ১৪৪৭

শিরোনাম
  |   ব্যাচ ৯৭ হাজী ইব্রাহীম মডেল স্কুল এন্ড কলেজের  ইফতার ও দোয়া মাহফিল    |   ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ – জেলা প্রশাসক   |   সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী ২২ ফেব্রুয়ারি   |   ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধা জানালেন এমপি আবুল কালাম সহ উপজেলা প্রশাসন   |   ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ   |   ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে অপরাধে জড়িত বাবুকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব – ১১   |   পবিত্র মাহে রমজানে ১২ নং ওয়ার্ডে শকুর উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ ‎   |   বন্দরে ২ সন্তানের জনক রোমান দেওয়ানের ঝুলান্ত লাশ উদ্ধার   |   দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ   |   মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন   |   নির্বাচিত হয়ে ১০০ দিনের ভেতর ৭ টি সমস্যার সমাধান করতে চাই – তারিকুল সুজন   |   হোসিয়ারী এসোসিয়েশনের সচিব সবদার হোসেন ইন্তেকালে বিভিন্ন মহলের শোক   |   স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে- দেলোয়ার প্রধান   |   মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি   |   উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ইউরোপের সেরা ১০ স্কলারশিপ    |   তানজিলা নামের এক নারী নিখোঁজের সন্ধান চেয়ে ভাইয়ের আবেদন   |   স্মার্টফোন স্লো? মোবাইল ফোন ফাস্ট করার ৯টি উপায় জানুন    |   ডোবা থেকে উদ্ধার নিহত অজ্ঞাত যুবক কক্সবাজারের আরমান   |   গ্যাস্ট্রিকের প্রধান কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত এসিড নিঃসরণ   |   ৯ দিন নিখোঁজ থাকার পর নিজ পার্লারে মিলল ইতির মরদেহ স্বামী আটক
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   আল-আকসায় ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে, কিসের ইঙ্গিত
আল-আকসায় / আল-আকসায় ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে, কিসের ইঙ্গিত
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ এক হাজারের বেশি ইহুদি পুর্ণ্যার্থীকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। একই সময়ে একেকটি দলে ১৮০ জন ইহুদি পবিত্র স্থানটিতে ঢুকতে পারবেন। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশে এটি সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি নারায়ণগঞ্জে খবরের পাঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পাহারায় মসজিদ চত্বরে ইহুদিদের ঢুকতে দেখা যায়। ইহুদিদের কাছে এই স্থান ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত।
এ সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল একসঙ্গে ৩০ জনের বেশি ইসরায়েলি ইহুদিকে ঢুকতে না দেওয়ার পুরোনো নীতি থেকে থেকে সরে এসেছে। ১৯৬৭ সালে ইসরায়েল এ স্থান দখল করে নেয়। এটি আন্তর্জাতিকভাবে দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত।
আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছে ইসলামিক ওয়াক্‌ফ্ফ। সংস্থাটি জানায়, গত বুধবার ১ হাজার ২০০ ইসরায়েলি ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করেন। গত সপ্তাহের সাপ্তাহিক ছুটি থেকেই ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব ‘পাসওভারের’ ছুটি শুরু হয়। পাসওভারের ছুটি শুরুর পর চার হাজারের বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে এ পবিত্র স্থানে প্রবেশ করেছেন।
ইসরায়েলি পুলিশ বলেছে, কর্মকর্তারা পরিদর্শনের নিয়ম ও একসঙ্গে সর্বোচ্চ কতজন দর্শণার্থী প্রবেশ করতে পারবেন, সে বিধি মেনে টেম্পল মাউন্টে (আল-আকসা) প্রবেশে সহায়তা করেছেন। এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে সামগ্রিক দর্শণার্থীর সংখ্যা ও জননিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার ভিত্তিতে।
কয়েক হাজার ইহুদি পুণ্যার্থীকে জেরুজালেমের ওল্ড সিটির লায়ন্স গেটে নেচে উল্লাস করতে দেখা যায়। এ সময় মুসলিমদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।
ইসলামিক ওয়াফ্ফের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাজবাজ বলেন, বুধবার এবং এর আগের কয়েক দিন আল-আকসা প্রাঙ্গণে যা ঘটেছে, তা নজিরবিহীন। এই দৃশ্যগুলো ভীতিকর।
আউনি আরও বলেন, ‘২০০৩ সালে ২৫৮ জন বসতি স্থাপনকারী এ প্রাঙ্গণে প্রবেশ করলেও আজকের দিনে সংখ্যাটা হঠাৎই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হাজারো ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করছে। আজ আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যা আগে কখনো হয়নি।’
পরিবর্তন, নাকি স্থিতাবস্থা
জেরুজালেমের প্রধান ইহুদি ধর্মীয় নেতা ধর্ম মেনে পবিত্র না হলে টেম্পল মাউন্টে (আল-আকসা প্রাঙ্গণে) ইহুদিদের উপাসনাকে নিষিদ্ধ করেছেন। আধুনিক পরিস্থিতিতে যে শর্ত পালন অসম্ভব মনে করা হয়। তবে অনেক রক্ষণশীল ইহুদি বসতি স্থাপনকারী এ অবস্থানের বিরোধিতা করেন। তাঁদের মতে, পবিত্র এ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনা করতে না দেওয়া বৈষম্যমূলক।
এর আগে ১৭৫৭ সালের উসমানীয় সাম্রাজ্যের এক ফরমানের প্রতি ইঙ্গিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, টেম্পল মাউন্টের স্থিতাবস্থায় পরিবর্তন হয়নি এবং হবেও না। ওই ফরমান অনুযায়ী, আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং ইহুদিদের কেবল ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার অনুমতি দেওয়া হয়।
তবে সাম্প্রতিক বছরগুলোয় এ স্থাপনায় ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশ ক্রমেই নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের মতো সরকারের কয়েকজন কর্মকর্তা আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিতে প্রকাশ্যে দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন উপলক্ষ ঘিরে উগ্র ডানপন্থী এ মন্ত্রীকে কয়েকবার মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা গেছে।
প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা গেছে।
কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী এ স্থানে আগের দুটি মন্দিরের আদলে নতুন মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছে। তবে কেউ কেউ বলছেন, এমন উদ্যোগ নিলে আল-আকসা মসজিদ ধ্বংসের প্রয়োজন হবে। এই মসজিদ ইসলাম ধর্মের অন্যতম তিনটি পবিত্র স্থানের একটি।
প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা গেছে।
কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী এ স্থানে আগের দুটি মন্দিরের আদলে নতুন মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছে। তবে কেউ কেউ বলছেন, এমন উদ্যোগ নিলে আল-আকসা মসজিদ ধ্বংসের প্রয়োজন হবে। এই মসজিদ ইসলাম ধর্মের অন্যতম তিনটি পবিত্র স্থানের একটি।
টেম্পল মাউন্ট কর্তৃপক্ষ একটি উগ্র ডানপন্থী ইহুদি গোষ্ঠী, যারা আল-আকসা প্রাঙ্গণে একটি মন্দির বানানোর পক্ষে চাপ তৈরি করে আসছে। মঙ্গলবার সংস্থাটি বলেছে, পাসওভারের প্রথম তিন দিনে প্রায় তিন হাজার পুণ্যার্থী টেম্পল মাউন্টে প্রবেশ করেছেন।
ইসলামিক ওয়াফ্ফের পরিচালক আউনি সতর্ক করে বলেন, আল-আকসা মসজিদকে ভাগ করে ফেলা ক্রমেই বাস্তবতা হিসেবে দেখা দিচ্ছে। তিনি এ পরিস্থিতিকে তুলনা করেন হেবরনের ইব্রাহিমি মসজিদের সঙ্গে। এটি এখন একই সঙ্গে একটি মসজিদ ও একটি সিনাগগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুটিই নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
আউনি বলেন, যদি গণমাধ্যমের ভাষায় বলতে হয়, এখানে ‘বর্ণবাদ’ বা ‘বিভাজন’ ঐতিহাসিক ও বর্তমান বাস্তবতায় পরিণত হয়েছে।
ইসলামিক ওয়াফ্ফের পরিচালক জানান, গাজায় যুদ্ধ শুরুর পর পরিস্থিতির অবনতি হয়েছে, আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের ধর্মীয় কার্যকলাপকে উৎসাহিত করা হচ্ছে, যা অনেক সময় সরকারি সমর্থনও পাচ্ছে।
আউনি বলেন, এখন যা ঘটছে, ধর্মীয় উদ্দেশ্যের চেয়ে বরং উসকানি দেওয়াটাই এর পেছনে বেশি কাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...