নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   ঢাকায় যুবলীগের মহাসমাবেশে যোগদিতে উজ্জলের নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন
ঢাকায় যুবলীগের মহাসমাবেশে যোগদিতে উজ্জলের নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ঢাকায় যুবলীগের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপনে যুব মহাসমাবেশে অংশ নিতে নারায়ণগ থেকে মহা নগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন করে যোগ দিয়েছে। আজ সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার থানা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যুবলীগের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে একত্রিত হয়। পরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে যোগ দিতে মহা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন করে তারা ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হয়। এসময় শো ডাউন মিছিলে যুবলীগের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে রংবেরংয়ের ব্যানার ফেস্টুন দেখা যায়। এসময় যুবলীগের নেতা-কর্মীরা যুবলীগের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপনে আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা প্রকাশ করে। এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, আল্লাহর অশেষ রহমতে বিশাল মিছিল নিয়ে ঢাকায় যাচ্ছি। আমাদের সকল পর্যায়ের যুবলীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছে। যুব মহাসমাবেশ সফল করতে যারা অংশ নিয়েছি আমি প্রতিটি নেতাকর্মীকে ধন্যবাদ জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...