নারায়ণগঞ্জ  বুধবার | ১৫ই এপ্রিল, ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৬শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা   |   ৪র্থ শ্রেণী ছাত্রী ধর্ষনে পলাতক আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ   |   ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ষবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ   |   সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু   |   বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে  বাংলা নববর্ষ উদযাপন     |   চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই   |   সোনারগাঁয়ে ১ তারিখ থেকে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু   |   সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলা   |   ২৪ বছর বয়সে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছে না’গঞ্জের জাহিদ হোসেন সিমান্ত   |   হিরোইন  ইয়াবাসহ মাদক কারবারী আজিম ও রুবেল গ্রেফতার    |   নতুন প্রজন্ম আগামী দিনে সমাজকে লিড করবেন- ইউএনও শিবানী সরকার   |   ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১   |   গোদনাইলে সরাসরি ভূমি হালনাগাদ সংশোধন সেবা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক   |   সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া   |   আলী রেজা রিপন ও তার সহ-ধর্মীনী মিতা ইসলামের মৃত্যু বার্ষিকীতে মিলাদ দোয়া    |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা
বউ মেলা / সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সজিব হোসেন – সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বউ মেলা’।

বুধবার (১৫ এপ্রিল) থেকে উপজেলার জয়রামপুর গ্রামে এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নারীদের প্রধান্য থাকায় এই মেলাটি দীর্ঘকাল ধরে ‘বউ মেলা’ নামে পরিচিতি লাভ করেছে।

এদিন শত শত হিন্দু নারী ঝুড়িতে করে দেশীয় মৌসুমি ফল, কবুতর এবং দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হন। স্থানীয়ভাবে ‘সিদ্ধেশ্বরী কালীতলা’ হিসেবে পরিচিত এই
স্থানটিকে সবাই এখন ‘বউতলা’ নামেই চেনে।
স্বামীর সোহাগিনী হওয়া এবং সংসার জীবনের বাঁধন আমৃত্যু অটুট রাখার কামনায় নারীরা এই বৃক্ষতলে পূজা অর্চনা করেন। ভক্তরা বটগাছের গোড়ায় মাটি ও দুধ ঢেলে এবং কড়ি দিয়ে নিজেদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে স্তূপীকৃত ফল প্রসাদ হিসেবে সবার মাঝে বিতরণ করা হয়।

ঐতিহ্যের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প সামগ্রী, জলচৌকি এবং ঐতিহ্যবাহী খই, কদমা, নিমকি ও জিলাপিসহ হরেক রকমের দোকান বসেছে। মূলত নারীদের মেলা হলেও সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

পূজার পুরোহিত পন্ডিতদের মতে, বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আজকে পহেলা বৈশাখ। এই শুভদিনে পরিবারের ও স্বামীর মঙ্গল কামনায় হিন্দু ধর্মাবলম্বী নারীরা সিদ্ধেশ্বরী মায়ের আরাধনা করতে এখানে আসেন।

মেলার আয়োজক নিলোৎপল রায় জানান, প্রায় শত বছরের বেশি সময় ধরে এই সার্বজনীন পূজার আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এই মেলার মূল উদ্দেশ্য। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...