নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সারাবাংলা   ৩০ মাসে শেষ হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ
৩০ মাসে শেষ হবে শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

কাজ শুরু হওয়ার ৩০ মাসের ভেতরে শেষ হবে পূর্বাচল অবস্থিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ। এজন্য দুটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে প্রাথমিকভাবে বাছাই করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে পপুলাস আর্কিটেকচারকে।অপর প্রতিষ্ঠানটি ছিল কক্স আর্কিটেকচার। দুটি কোম্পানিরই বিশ্বের বড়বড় স্টেডিয়াম তৈরির অভিজ্ঞতা আছে। অলিম্পিক, ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রতিষ্ঠান দুটি তৈরি করেছে। বিসিবি সবকিছু দেখেই পপুলাসকে চূড়ান্ত করেছে।রোববার (০২ অক্টোবর) বিসিবির সপ্তম বোর্ড সভায় পপুলাস আর্কিটেকচারের সঙ্গে চুক্তি করার অনুমোদন মিলেছে। সামনে যেকোনো দিন বিসিবি চুক্তির আনুষ্ঠানিকতা সারবে। এরপর ছয় মাসের ভেতরেই শুরু হয়ে যাবে স্টেডিয়াম তৈরির কর্মযজ্ঞ। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।মিরপুরে তিনি বলেছেন, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণ প্রতিষ্ঠান আমরা চূড়ান্ত করেছি৷ পপুলাসকে দেওয়া হয়েছে দায়িত্বটি। কনসালটেন্ট ডিজাইন… এই কনসালটেন্ট ডিজাইন তাদেরকে দেওয়ার যে চুক্তি সই হবে, সেটার অনুমোদন আজকে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তি হবে। আমরা প্রস্তত আছি, কাগজপত্র তৈরি আছে। যেকোন দিন চুক্তি হয় যাবে। চুক্তি হওয়ার ৬ মাসের মধ্যে তাদেরকে কাজ করতে হবে।’পাশে থাকা বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ড্রয়িং ডিজাইনের একটা টাইমলাইন দেওয়া আছে৷ আমরা ৬ মাসের মধ্যে আশা করছি। তবে এর আগেই আমরা চেষ্টা করব কাজ শুরু করার জন্য। যত দ্রুত সম্ভব আমরা এগোতে চাই।’‘চুক্তি হওয়ার সময় থেকে আমাদের ৩০ মাসের একটি টাইমলাইন করা আছে। এভাবেই করা আছে। এর মধ্যেই চেষ্টা করা হবে কাজ শেষ করার।’ -যোগ করেন তিনি।২০১৮ সালে স্টেডিয়ামের কার্যক্রম শুরু হয়। নৌকার আদলে নকশা প্রকাশিত হয় ২০১৯ সালে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ২০২৩ সালে স্টেডিয়াম প্রস্তুতের লক্ষ্য থাকলেও সেটি সম্ভব হচ্ছে না এই সময়ে।২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শেখ হাসিনা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা আলো দেখছে না বোঝাই যাচ্ছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...