নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সারাবাংলা   মানবতার নায়ক মনু মিয়ার ঘোড়া পাশে দাঁড়ালেন অভিনেতা
অনুকরণীয় / মানবতার নায়ক মনু মিয়ার ঘোড়া পাশে দাঁড়ালেন অভিনেতা
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মানবতার নায়ক  ৩ হাজারের বেশি কবর খুঁড়া অসুস্থ্য মনু মিয়াকে মানসিক সার্পোট দিতে তাকে একটি ঘোড়া ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেতা খায়রুল বাসার।
সম্প্রতি মনু মিয়ার কবর খুঁড়তে যাওয়া বাহন ঘোড়াটি হত্যা করে দুর্বৃত্তরা। মনু মিয়া অসুস্থ্য হয়ে হাসপাতালে শয্যাশয়ী থাকায় ঘোড়াটির মৃত্যুর খবর তাকে জানানো হয়নি। এ খবরটি নেট দুনিয়ার ছড়িয়ে পড়লে
সোমবার (১৯ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’
খোঁজ পেয়ে এদিন রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন অভিনেতা। সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে মনু মিয়াকে ‘নায়ক’ বলে সম্বোধন করলেন তিনি।
খায়রুল বাসার লেখেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলব শিগগিরই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না, বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’
প্রসঙ্গত, কিশোরগঞ্জের হাওরাঞ্চল ইটনার বাসিন্দা মনু মিয়া। অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই সুযোগে তাঁর বাড়ি থেকে ঘোড়াটি নিয়ে গিয়ে হত্যা করেছে কিছু দুষ্কৃতকারী। বিষয়টি এরইমধ্যে সামাজিকমাধ্যমে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে।
মনু মিয়া। বিনাপারিশ্রমিকে এ পর্যন্ত কবর খুঁড়েছেন ৩ হাজারের বেশি। দীর্ঘ ৫০ বছর ধরে এভাবেই তিনি মানুষের শেষযাত্রায় আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়েছেন।
মৃত্যুসংবাদ শোনামাত্রই ঘোড়া নিয়ে সেখানে ছুটে যেতেন মনু মিয়া। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...