নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সারাবাংলা   সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নব্বই দশকের ব্যান্ড সম্রাট খালিদ
সংঙ্গীতাঙ্গনে নক্ষত্রের পতন / সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নব্বই দশকের ব্যান্ড সম্রাট খালিদ
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
রাবেয়া মিতু – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ
নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আর নেই। এই ব্যান্ড সম্রাটের মৃত্যুতে শিল্পী গোষ্ঠী,  তার ভক্ত ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
সোমবার ১৮ মার্চ সন্ধ্যায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড নার্সিং হোম তাঁর মৃত্যু হয়।  ডায়াগনস্টিক সেন্টার ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় সেখানে আনার আগেই তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, বাসাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খালিদ।
চিকিৎসকরা জানিয়েছেন খালিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার হার্টে রিং পরানো ছিল।
জানা গেছে, রাত সাড়ে ১১টায় গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।
সাগরে লাফ দিয়ে আহত ইমনসাগরে লাফ দিয়ে আহত ইমন
সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি, এলভিসের গ্রেপ্তারে পুলিশ জানাল বিস্তারিতসাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি, এলভিসের গ্রেপ্তারে পুলিশ জানাল বিস্তারিত
বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রের নাম খালিদ, যিনি চাইমের খালিদ নামে পরিচিত। ১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তাঁর। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে।
বাংলা ব্যান্ড সংগীতের আরেক তারকা প্রিন্স মাহমুদের ব্যান্ড মিক্সড অ্যালবামগুলোতে খালিদ তাঁর গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। প্রিন্স মাহমুদের অ্যালবামগুলোর মধ্যে খালিদের গাওয়া ‘কিভাবে কাঁদাবে’, ‘আবার দেখা হবে’, ‘নীরা’, ‘আকাশনীলা’, ‘কোন কারণেই’, ‘হয়নি যাবার বেলা’ শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...