নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ
ক্ষমতার অপব্যাবহার / মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

তার দাবীকৃত মোটা অঙ্কের টাকা না দিলেই মাদক ব্যবসায়ী বানানোর ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে।
​অনুসন্ধানে জানা যায়, কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন চিহ্নিত মাদক স্পটগুলো ইন্সপেক্টর নুরুল ইসলামের নখদর্পণে। অভিযোগ রয়েছে, এলাকার শীর্ষ মাদক সম্রাট ‘ব্লাক জনি’সহ একাধিক মাদক কারবারির সঙ্গে তার দহরম-মহরম সম্পর্ক। এসব স্পট থেকে প্রতি মাসে নিয়মিত ‘মাসোহারা’ (মোটা অঙ্কের টাকা) নিয়ে থাকেন তিনি। মাসোহারা নিশ্চিত থাকলে মাদক কারবারিরা নির্বিঘ্নে তাদের ব্যবসা চালিয়ে যায়, আর টাকা না দিলেই শুরু হয় পুলিশের ‘তৎপরতা’।
​স্থানীয়দের অভিযোগ, প্রায়ই গভীর রাতে মাদক অভিযানের নামে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ বিভিন্ন এলাকা থেকে লোকজনকে ধরে এনে ফাঁড়িতে আটকে রাখে। এরপর চলে প্রকাশ্য দেন-দরবার। ইনচার্জ নুরুল ইসলামের দাবীকৃত টাকা পরিশোধ করতে পারলে রাতের অন্ধকারেই আসামিরা ছাড়া পেয়ে যায়। এমন ঘটনা এখন ওই ফাঁড়িতে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
​তবে বিপত্তি ঘটে যারা টাকা দিতে পারেন না তাদের ক্ষেত্রে। দাবীকৃত টাকা দিতে ব্যর্থ হলে নিরিহ মানুষদের  ওপরে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করে আসচ্ছে । এ ছাড়াও দাবিকৃত টাকা না পেয়ে এক মাদক ব্যবসায়ী মামলায় আরেক জনকে পলাতক আসামী করে নানা ভাবে হয়রানি করে আসছে।  পরবর্তীতে তাদের সাজানো মাদক মামলা অথবা কোনো উপায় না থাকলে পেনাল কোডের ৩৪ বা ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে দেওয়া হয়। পুলিশের এমন বেপরোয়া বাণিজ্যে এলাকার সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


​সচেতন মহলের বক্তব্য
​মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জের এমন বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
​সুশীল সমাজের একজন প্রতিনিধি ও স্থানীয় এক মানবাধিকার কর্মী জানান, “টাকা না পেয়ে আসামিদের ওপর অমানুষিক নির্যাতন করা এবং পরবর্তীতে ৩৪ বা ৫৪ ধারায় চালান করে দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উচিত অনতিবিলম্বে ইন্সপেক্টর নুরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা এবং তাকে আইনের আওতায় আনা।”
​এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুরুল ইসলামের সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​এলাকাবাসীর দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে এবং পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে অতি দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...