নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সংবর্ধনা / সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা’র হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮(জুন)রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও এম আর গ্রুপের চেয়ারম্যান,হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন,হিতৈষী সদস্য মো.কবির হোসেন ভূঁইয়া বাবুল,শিক্ষাবোর্ড প্রতিনিধি মো.আলী আহমদ মেম্বার,ডিজি প্রতিনিধি মো.আব্দুল রশিদ,কলেজের সাবেক হিতৈষী সদস্য হাজী আলমগীর হোসেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসমীন আরা,শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল গনি ও মো.আহসান হাবীব।
এছাড়াও অনুষ্ঠানে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী,মো. হুমায়ূন কবির মাস্টার,কলেজের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শুধু শিক্ষাই নয়,এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে এবং একজন মানবিক ও সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...