হ ত্যা কা ন্ড / ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালক জোবায়ের (১৮) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই অটো চালক মৃত্যু বরন করে।

নিহত জোবায়ের পাবনা জেলার সদর থানার রাজাপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে তার পরিবারের সাথে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার জনৈক শাহীন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে ঢাকা শাহাবাগ থানা পুলিশ ঢামেক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করেছে।
এর আগে গত বুধবার (৩ জুন) রাত সোয়া ৯টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর ভাঙ্গা ব্রীজের উত্তর পাশে ঢালে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এদিকে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধ সম্প্রতি সময়ে বন্দর থানা পুলিশ মেহেদী হাসান মানিক(২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। ধৃত মেহেদী হাসান মানিক বন্দর থানার দক্ষিন কলাবাগ এলাকার মনির হোসেন মিয়ার ছেলে। এ ঘটনায় উল্লেখিত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৯টার দিকে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার দিনমজুর জোবায়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর ভাঙ্গা ব্রীজের উত্তর পাশের ঢালে পৌছালে ওই সময় উৎপেতে থাকা ছিনতাইকারী মেহেদী হাসান মানিকসহ আরো অজ্ঞাত নামন ২ জন ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে জোবায়েরকে কুপিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জখমপ্রাপ্ত অটোচালক জোবায়ের মৃত্যু বরন করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ইতিপূর্বে ছিনতাইকারী মেহেদী হাসান মানিককে পুলিশের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ধৃতকে ছিনতাইকারি মানিককে শোনঅ্যারেস্ট দেখানো হবে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। #



