শিরোনাম
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস / আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ “আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি শ্লোগানে নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উক্ত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #



