নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা
 প্রচ্ছদ   মহানগর   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান
তাজিয়া মিছিল / তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  পবিত্র আশুরায় প্রিয় নবীর দৌহিত্র ইমাম হুসাইন শহীদানে কারবালার স্মরনে বিশ্ব তথা সারা দেশের মত নারায়ণগঞ্জেও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা জাকির খান তাজিয়া মিছিলে অংশ নেন। এসময় জাকির খান শোকাবহ কারবালার শহীদানদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাজিয়া মিছিলে একাত্ততা প্রকাশ করেন। এসময় সলিমুল্লাহ সেলিম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় নফল রোজা, নামাজ, দান, মিলাদ, দোয়া সহ নানা রকম ধর্মীয় কর্মসূচীর মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় পবিত্র আগুরার দিবসটি এবাদত বন্দিনীর মধ্য দিয়ে পালন করে।
জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খুদবায় আশুরার দিনের শহীদানে কারবালা ও বিশ্ব নবী (সাঃ আঃ) এর বংশ আহালে বয়াত পাকপাঞ্জতন  ইমাম হোসেনের শহীদ হওয়ার তাতপর্য্যপূর্ন ঘটনা স্মরন করে আলোচনা তুলে ধরা হয়।
দোয়া দুরূদ ও  বিশেষ মেনাজাতের মাধ্যমে দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। শুক্রবার ২৬ জুন বিকেলে বাদ আছর শহীদানে কারবালা স্মরনে ফাতেহা শেষে শহরের বিভন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়।
এসময় সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা জাকির খান তাজিয়া মিছিলে অংশ নেন। এসময় জাকির খান শোকাবহ কারবালার শহীদানদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাজিয়া মিছিলে একাত্ততা প্রকাশ করেন।
পরে শহরে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে হায় হোসাইন হায় হেসাইন ধ্বনিতে প্রকম্পিত হয় শহরের প্রধান প্রধান সড়ক। পবিত্র আশুরা দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্য সহ তাদের অনুসারীরা কারবালা প্রান্তরে শহীদ হন।
এ ছাড়া আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল আশুরার দিনে। মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...