নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া   |   এসএসসি পরীক্ষায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য   |   অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ   |   নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে সমাবেশ ও গণমিছিল   |   শম্ভুপুরায় যুব সমাজের উদ্যোগে সোলার লাইট স্থাপন   |   নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণে মিলনমেলা   |   এমপি কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকভ্যান হস্তান্তর
 প্রচ্ছদ   জেলার খবর   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
হত্যা / ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মোতালেবের স্বজনরা।

নিহত মোতালেবের পরিবারের সদস্যদের অভিযোগ থেকে জানা যায়, মুছাপুর এলাকার মহিউদ্দিন নামে এক ব্যক্তি গ্রামের অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে আত্মগোপন করেন। মহিউদ্দিনের কাছে মোতালেব ১২ লাখ টাকা পেতেন। এই টাকা উদ্ধারের বিষয়ে সহায়তার জন্য স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করেন মোতালেব।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন ২০২৬) ভোরে ফজরের নামাজের পর আনোয়ার হোসেন টাকা উদ্ধারের বিষয়ে আলোচনার জন্য মোতালেবকে তার নিজ বাড়িতে ডেকে পাঠান। বৈঠকে ইউপি সদস্য আনোয়ার হোসেন দাবি করেন যে, তিনি টাকা উদ্ধার করে দিলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে। কিন্তু মোতালেব ৫ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

স্বজনদের ভাষ্যমতে, বিতণ্ডার একপর্যায়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মোতালেবকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে মোতালেব গুরুতর আহত হন। পরিবারের দাবি, তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...