নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
 প্রচ্ছদ   মহানগর   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি
অপহরণ / ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬

বন্দর  প্রতিবেদকঃ বন্দরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো অপহৃত শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রোববার (২১ জুন) বন্দর থানায় মামলা হয়েছে।

অপহরণের শিকার ছাত্রীর বাবা সাহাবউদ্দিন বাদী হয়ে সোনারগাঁও উপজেলার মাধবপুর গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে মোঃ হাসানের (২০) নাম উল্লেখ করে এবং তার এক সহযোগীকে অভিযুক্ত করে মামলাটি করেন ।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার অন্তরা আক্তার আরজুদা (১৪) বন্দরের মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়শই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বখাটে হাসান।
গত ১৯ জুন শুক্রবার দুপুর ২টার দিকে আরজুদা তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির পাশে বালুচর বাজারে যাচ্ছিল। এ সময় আগে থেকেই ওতপেতে থাকা হাসান ও তার এক সহযোগী আরজুদার পথরোধ করে এবং জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।


এ ব্যাপারে মামলার বাদি ও ছাত্রীর বাবা বাবা সাহাবউদ্দিন জানান, তার মেয়েকে হাসান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত  করে আসছে। ঘটনার চার দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো  মেয়ের কোনো খোঁজ পাননি। এ নিয়ে  চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা  হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...