নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
নি র্বা চ ন / আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সদস্য পদে  ২০২৬ নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২৮ জুন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পুরুষ দুটি পদে
মোঃ লুৎফর রহমান মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (এমবিএস), ম্যানেজমেন্ট টেবিল প্রতীক নিয়ে ৭২০ ভোট পেয়ে জয়লাভ করেন, এ এস এম আনিসুর রহমান (স্নাতক) চেয়ার প্রতীক নিয়ে ৭৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। এদিকে প্রতীদ্বন্দ্বী প্রার্থী তানভীর আলম তারা প্রতীক নিয়ে ৬৭ ভোট ও মোঃ শফিউদ্দিন মোমবাতি প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে পরাজিত হোন।
নির্বাচনে অভিভাবক প্রতিনিধি মহিলা দুটি পদে
শামছুন নাহার বি.কম (অনার্স), এম.কম (হিসাব বিজ্ঞান) জবি সিএ (সিসি), এলএলবি দোয়াত কলম প্রতীক নিয়ে ৭৩০ ভোট পেয়ে জয়লাভ করেন, মার্জিয়া রহমান স্নাতক
দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৭১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এদিকে প্রতীদ্বন্দ্বী প্রার্থী ফাহামিদা আক্তার মোরগ প্রতীক নিয়ে ৮৮ ভোট ও শারমীন আক্তার আম প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে পরাজিত হোন।
সকাল ৯ টা থেকে বিকেল ৪ টায় টানা ভোর গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নূরুননাহার বিউটি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪৬২ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৮৬১ ভোট।  প্রতিষ্ঠার পর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ে এ নির্বাচন নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সারা ফেলে।
নির্বাচনের দিন ২৮ জুন কর্মদিবস হওয়ার পরও ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...