শিরোনাম
চাকরী মেলা / নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই সিভি হাতে নিয়ে বেকার তরুণ তরুণী চাকরী প্রার্থীদের কোলাহলে ভরা ছিল নারায়ণ শহরের জমতলা হিরা কমিউনিটি স্টোর। বেকারত্ব এবার ঘুচবে এই আশায় এসেছে সকলে চাকরী মেলায়।

চাকরী মেলায় পিকেএসএফ-এর অর্থায়নে রেইজ প্রকল্পের দক্ষ প্রশিক্ষিত তরুণ শিক্ষানবিশদের আনাগোনা যেমন ছিল তেমনি প্রকল্পের বাইরের বেকার তরুণ তরুণীরাও এসেছিল এ চাকরী মেলায়। ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠান যোগ্য প্রার্থী নিয়োগের জন্য অংশগ্রহণ করে এ চাকরী মেলায়। বিশ্ব ব্যাংক ও-পিকেএসএফ-এর অর্থায়নে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় ২৪ জুন বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হিরা কমিউনিটি সেন্টার, জামতলা, চাষাড়া, নারায়ণগঞ্জে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও চাকরীর সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় রেইজ প্রকল্পের মাধ্যমে একটি চাকরী মেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মো: রায়হান কবির, মাননীয় বিজ্ঞ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব. এস. এম. ফয়েজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা ও জনাব. শাহীনুর রহমান, পরিবেশ বিশেষজ্ঞ, রেইজ প্রকল্প, পিকেএসএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আলাউদ্দিন, মুখ্য ব্যক্তি রেইজ প্রকল্প। অনুষ্ঠানের শুরুতে রেইজ প্রকল্পের পক্ষ থেকে স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন রাখী ম্রং, প্রকল্প সমন্বয়কারী রেইজ, ডিএসকে। অনুষ্ঠানটি ছিল শত শত শিক্ষানবিশ সমাবেশে মুখরিত। #



