নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দূুরন্ত বিপ্লব
বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দূুরন্ত বিপ্লব
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  শনিবার বুড়িগঙ্গা নদীর উত্তর কেরাণীগঞ্জ পানগাওঁ এলাকা থেকে অজ্ঞাত(৪০) যুবকের উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম দূুরন্ত বিপ্লব। সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কৃষি খামারি।
গত শনিবার দুপুরে  বুড়িগঙ্গা নদীর উত্তর কেরাণীগঞ্জ পানগাওঁ এলাকা থেকে অজ্ঞাত(৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারের হাসপাতাল(ভিক্টোরিয়া) মর্গে পাঠায় পুলিশ পাগলা নৌ-পুলিশ।
এ বিষয়ে পাগলা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক শাহজাহান আলী জানান, নিহতের পড়নে সাদা হাফ হাতা ফতুয়া, আকাশী রঙের সাদা স্টাইপের প্যান্ট ও পায়ে মুজা পড়া ছিল। পুলিশ ধারণা করেছে লাশটি  তিন-চার দিন আগের হবে।
আজ তার পরিবার এসে দূুরন্ত বিপ্লবের মরদেহ সনাক্ত করে। তার পরিবার জানায়, দূুরন্ত বিপ্লব কেরানীগঞ্জে এখটি খামার পরিচালনা করতো। সে কেরানীগঞ্জেই বসবাস করতো। বুড়িগঙ্গানদীতে ট্রলার পার হওয়ার সময় দুই ট্রলারের ধাক্কায় সে নদীতে পড়ে নিখোঁজ ছিল।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...