নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি
সভা / আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান। কিছু সমস্যা আগামী দিনের। আপাতত আলোচনায় এসেছে চাষাঢ়া এলাকার সমস্যাটা।

শহরে প্রবেশ ও প্রস্থানের পথ এটা। শহরে প্রবেশে ও বের হওয়ায় সমস্যা ও শহরের ভেতরে যানজটের সমস্যা এখানে আলোচনায় এসেছে। আজকের সমস্যাগুলো রেজুলেশন আকারে আমরা যদি আনতে পারি ও ফলোআপ করতে পারি। তাহলে এটা সমাধান সম্ভব। যেসকল রাস্তায় থামতে হয়, জনগণ থাকে না এসকল জায়গায় ছিনতাই বেশি হয়৷ আমি সিটি করপোরেশনের সিইও সাহেবকে বলবো এগুলো নজরদারি করতে। অনেক জায়গায় ল্যাম্পপোস্ট আছে কিন্তু লাইট জ্বলে না। এটা একটু সিরিয়াসলি নিতে হবে।বুধবার (১২ আগষ্ট) বুধকার বিকেরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসন সংক্রান্ত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, আমাদের কাঁচা বাজারগুলোর দিকে নজর দিন৷ বাজারে যাওয়া যায় না, হাঁটু পর্যন্ত কাঁদা থাকে। জনগণ তো ট্যাক্স দেয়। আপনারা পরিকল্পনা করে ব্যবস্থা নিন। শহরের পাঁচ নং ঘাটের ব্রিজটির একটি লুপ যদি সলিমুল্লাহ রোডের দিকে মিলিয়ে দিতে পারি তাহলে এত রাস্তা ঘুরতে হয় না। দশ মিনিটে চাষাঢ়া আসা যাবে।
আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ট্রাফিকের ও রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের লোকেরা আমাদের লোক নয়। কিন্তু বিগত দিনে তাদের সেবা প্রদানের মানসিকতা বিগত দিনে দেখিনি। তবে আজ আপনাদের আলোচনায় আপনারা যে সমাধান চান এটা পরিলক্ষিত হয়েছে। আমি আশা করি এই সমস্যাগুলো সমন্বয় করা হবে। এখানে যানবাহন তিনটি কালার করার বিষয় এসেছে। যাত্রী হিসেবে আমাকে যখন ইমার্জেন্সি আসতে হবে হাসপাতালে আমি তখন তো যে রিকশা পাবো সেটা নিয়েই আসতে হবে৷ তখন দুই হাজার টাকা জরিমানা করা হলে এটা কাজ করবে কীভাবে। আমাদের যে জায়গাটা উচ্ছেদ করা হল হকারদের বসার জন্য এটা মিনিস্ট্রি পর্যায়ে আলোচনা করতে হবে। একজন করলো আরেকজন তুলে দিলো এটা সমাধান না। আমি রেলওয়ের জায়গা ব্যবহার করতে হলে এলোকেশন নিবো, বৈধ ভাবেই এটা করবো। সিরাজুদ্দৌলা রাস্তাটা বড় করতে পারলে আর এখান দিয়ে যদি বিকল্প একটি রাস্তা হয় তাহলে বঙ্গবন্ধু সড়কের জন্য দুইটি শোল্ডার হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাথাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুব থান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...