নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   মহানগর   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী
শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ১৬ অক্টোবর শুক্রবার বন্দরে অনুষ্ঠিত হবে আহলে বায়াত কনফারেন্স। অনুষ্ঠানে প্রধান আলোচক হয়ে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, তরুণ প্রজন্মের আইডল শায়েখ সাইফুল আজম বাবর আল-আজহারী।

(নারায়ে তাকবির নারায়ে রিসালাত নারায়ে হায়দারী بنه الله الرحمن الحين .) আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরনে আহলে বায়াত কনফারেন্স আগামী ১৬ অক্টোবর (রোজ শুক্রবার) বাদ আছর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ(সরকারি কমদ রসুল কলেজ) সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে এ ধর্মীয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড: আবুল কালাম। আহলে বাইতে রাসুল স্মরণে আলাইহি আহলে বায়াত অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বাদ এশা বয়ান করবেন,আন্তর্জাতিক ইসলামিক স্কলার, তরুণ প্রজন্মের আইডল শায়েখ সাইফুল আজম বাবর আল-আজহারী পরিচালক, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স খতিব, রাহমাতুল্লিল আলামিন জামে মসজিদ ষ্ট্যামফোর্ড, আমেরিকা।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড: শাথাওয়াত হোসেন খাঁন।
অনুষ্ঠান পরিচালনা করবেন,হাফেজ মাওলানা সাজ্জাদ হোসাইন নূরী খতিব, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ ।
অনুষ্ঠানে জেলা সহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহন করে আমল ও ইমান মজবুত করে ইসলামের আলো সমাজের প্রতিটা ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার আহবান জাানিয়ে আমন্ত্রন জানানো হয়েছে অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...