নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   এই দেশের মানুষ এক দফার সংগ্রাম করবে, কেউ ঠেকাতে পারবে না – জোনায়েদ সাকি
এই দেশের মানুষ এক দফার সংগ্রাম করবে, কেউ ঠেকাতে পারবে না – জোনায়েদ সাকি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আজকাল মানুষ বাজারে টাকা নিয়ে যায় ব্যাগ ভরে আর নিত্যপন্য কিনে আনে অর্ধে ব্যাগ ভরে। মাছ-মাংস খাওয়া অনেকটা ছেড়েই দিয়েছে। বর্তমান সরকার একটি মিথ্যুক ও ভাওতাবাজ সরকার। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গনতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধ করার দাবিতে ৭টি দলের রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ সমাবেশটির আয়োজন করে। মাহমুদুর রহমান মান্না বলেন, এইযে ‘খেলা হবে’ নিযে এতো কথা হলো, এই শব্দটা কিন্তু আমাদের রাজনীতিতে অনেক ব্যবহৃত হয়। এই খেলার কথা বলে ক্ষমতাশীনরা মনে করে, গায়ের জোর ছারা ক্ষমতায় থাকার আর কোন পথ নাই। এখনকার সরকারি দল ভোটে জিতবে না, ভোট দিবে না, আপন যতই বলেন আপনার কোন কথা শুনবে না, আপনারা যে কোন সভা করতে দিবে না। ওবায়দুল কাদের সাহেব বলে ‘খেলা হবে, আসুন খেলবো। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নারায়ণগঞ্জ মহানগর কমিটির মোতালেব সভাপতি মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই দেশের মানুষ এক দফার সংগ্রাম করবে, এই সংগ্রাম কেউ ঠেকাতে পারবে না। এই আমরা সরকারের পদত্যাগ চাই, কোন রকমের ভুল ভ্রান্তি চলবে না। জনগন যদি লক্ষ্য সম্পর্কে জানেন, তাহলে কারো শক্তি নাই অবৈধ ভাবে নির্বাচন করার।’ এখন গণজোয়ার তৈরি হচ্ছে। তাই বিদেশিরাও পিছন থেকে সরে যাচ্ছে। তাদের পায়ের তলায় এখন আর মাটি নাই।’ এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, নারায়ণগঞ্জ জেলা ওয়াকার্স পার্টির সভাপতি মাহমুদুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এড. খলিলুর রহমান, গণসংহতি আন্দোলনেরব নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...