নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাতে মৃত্যু বেড়ে ৮৭
যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাতে মৃত্যু বেড়ে ৮৭
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। এরমধ‌্যে ৮৩ জনই ফ্লোরিডা অঙ্গরাজ্যের। বাকি চার জন নর্থ ক্যারোলিনার।ইয়ানের আঘাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। হারিকেনের কারণে সৃষ্ট বন্যায় বহু সড়ক ধসে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো খতিয়ে দেখার পর সংযোগ দিতে হবে। এতে সময় আরও বেশিও লাগতে পারে।ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ সেপ্টেম্বর এক বিবৃতিতে ইয়ানের বিরূপ প্রভাব থেকে বাঁচতে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি।এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উপকূলে আঘাত হানে ঝড়টি। পরদিন ঝড়টি দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং ফ্লোরিয়ার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ও সাউথ ক্যারোলাইনায় গিয়ে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...